রোহিঙ্গা উদ্বাস্তুদের সাহায্যার্থে মায়ানমার ও বাংলাদেশ সীমান্তে দুটি চেকপোস্ট খুলছে ভারত
মায়ানমার ও বাংলাদেশ সীমান্তে দুটি চেকপোস্ট খোলা হচ্ছে।
রোহিঙ্গা সমস্যা সমাধানে এবার এগিয়ে এল ভারত। মায়ানমার ও বাংলাদেশ সীমান্তে দুটি চেকপোস্ট খোলা হচ্ছে। এর ফলে রোহিঙ্গা উদ্বাস্তুরা আইন মেনে এদেশে ঢুকতে ও বেরতে পারবেন।

এক বিজ্ঞপ্তি প্রকাশের মধ্য দিয়ে কেন্দ্র সরকার এই সিদ্ধান্তের ঘোষণা করেছে। মিজোরামের লঙ্গটলাই জেলার জোরিনপুরী চেকপোস্টের মাধ্যমে মায়ানমার থেকে বৈধ কাগজপত্র দেখিয়ে প্রবেশ ও প্রস্থানের পথ খোলা হচ্ছে।
অন্যদিকে বাংলাদেশ থেকে এদেশে রোহিঙ্গাদের প্রবেশ ও প্রস্থানের জন্যও লুঙ্গলেই জেলার মিজোরামেরই করপুইচুয়া চেকপোস্ট খুলে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশও এগিয়ে এসেছে। মায়ানমার থেকে দলে দলে রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সেজন্য ভারতের সাহায্য দাবি করেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোহিঙ্গাদের এদেশে জায়গা দিলে আইনশৃঙ্খলার সমস্যা হবে বলে জানালেও মানবিকতার খাতিরে সমস্যা সমাধানে ভারতও এগিয়ে এসেছে।












Click it and Unblock the Notifications