করোনা আবহে মার্কিন নাগরিকত্ব সংকট, গ্রিন কার্ড দেওয়া স্থগিত রাখল ট্রাম্প প্রশাসন
করোনা ভাইরাসে জর্জরিত আমেরিকা। পরিস্থিতি অত্যন্ত সংকট জনক সেখানে। মৃতের সংখ্যা বাড়ছে হু হু করে।
করোনা ভাইরাসে জর্জরিত আমেরিকা। পরিস্থিতি অত্যন্ত সংকট জনক সেখানে। মৃতের সংখ্যা বাড়ছে হু হু করে। এই পরিস্থিতি মার্কিন নাগরিকত্ব প্রদান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। অন্তত ২ মাস কোনও গ্রিন কার্ড ইস্যু করা হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এতে সবচেয়ে বেশি বিপদে পড়বেন অনাবাসী ভারতীয়রা।

গ্রিনকার্ড প্রদান স্থগিত
করোনার দাপট বেড়েই চলেছে আমেরিকায়। এরই মধ্যে সেখানে আটকে থাকা ভারতীয়দের ফিরিেয় নিয়ে যাওয়ার জন্য ভারতকে বারবার নোটিস পাঠাচ্ছে আমেরিকা। এইচওয়ান বি ভিসা সংকটে রয়েছেন সেখানে কর্মরত ভারতীয়রা। এই পরিস্থিতিতে আবার নাগরিকত্ব প্রদানের সিদ্ধান্তও স্থগিত রাখার কথা ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। আগামী ২ মাস কোনও গ্রিন কার্ড ইস্যু করা হবে না বলে জানানো হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে এই সময়সীমা বাড়ানোও হতে পারে বলে জানানো হয়েছে।

মার্কিনীদের জীবিকা রক্ষায় মরিয়া ট্রাম্প
এইচওয়ান বি ভিসার সময়সীমা বাড়ানো হবে না বলেও জানানো হয়েছে। মার্কিনীদের জীবিকা রক্ষাই এখন ট্রাম্প প্রশাসনের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে। করোনার থাবাং বিপুল সংকটে আমেরিকা। দেশের অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতি একাধিক মার্কিনির চাকরি যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কোনও ভাবেই যাতে জীবিকা সংকট তৈরি না হয় সেকারণেই এই চরম সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। যার জেরে বিপদে পড়েছেন সেদেশে কর্মরত একাধিক ভারতীয় তথ্য প্রযুক্তিকর্মী।

সংকটে ভারতীয়রা
গ্রিন কার্ডের অনুমোদন স্থগিত রাখার সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন অনাবাসী ভারতীয়রা। কারণ প্রতিবছরই সবচেয়ে বেশি ভারতীয়রাই এই গ্রিনকার্ডের জন্য আবেদন জানায়। আইন অনুযায়ী ১,৪০,০০০ পর্যন্ত ভারতীয় কর্মীকে সেদেশের নাগরিকত্ব প্রদান করতে পারে আমেরিকা। ২০১৯ সালে ৯,০০০৮ জন ভারতীয় ক্যাটেগোরি-১-র গ্রিনকার্ড পেয়েছেন। ২৯০৮ জন ক্যাটাগোরি-২-র গ্রিনকার্ড পেয়েছেন আর ৫,০৮৩ জন ক্যাটাগোরি-৩-র গ্রিনকার্ড পেয়েছেন।












Click it and Unblock the Notifications