লাদাখ সংঘাতের মধ্যে মায়ানমারে ভারতের সেনা প্রধান নরভানে! কোন কূটনীতি ঘিরে জল্পনা

লাদাখ সংঘাতের মধ্যে মায়ানমারে ভারতের সেনা প্রধান নরভানে! কোন কূটনীতি ঘিরে জল্পনা

বিদেশ সচিব হর্ষ শ্রিঙ্গলা এর আগে বহুকাল বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে কর্মরত ছিলেন। মূলত ভারতের পূর্ব প্রান্ত সম্পর্কে ও তার কূটনৈতিক গতিবিধি সম্পর্কে শ্রিঙ্গলা যথেষ্ট অবহিত। চিন যখন ভারতের পূর্বপ্রান্তে অরুণাচলকে টার্গেটে রাখছে, তখন উত্তরপূর্ব সীমান্তের উগ্রপন্থীগোষ্ঠীগুলিকেও তারা নিজের পক্ষে নেওয়ার চেষ্টায় রয়েছে। যে গোষ্ঠীকে তুলোধনা করছে মায়ানমার। আর সেই মায়ানমারে বর্তমানের বিদেশ সচিব হর্ষ শ্রিঙ্গলাকে নিয়ে সফরে গেলেন দেশের সেনা প্রধান মুকুন্দ নরভানে।

নরভানেদের মায়ানমার সফর ও ভারত

নরভানেদের মায়ানমার সফর ও ভারত

এদিন মায়ানমারে গিয়ে সেখানের কাউন্সেলর আন সান সুকির সঙ্গে দেখা করেন ভারতীয় সেনা প্রধান নরভানে ও বিদেশ সচিব হর্ষ শ্রিঙ্গলা। সুকির হাতে এদিন সেদেশে করোনা যুদ্ধের সহায়তা করে ভারত রেমডিসিভিরের ৩ হাজার ভায়াল তুলে দেয়।

 নিরাপত্তা ফোকাসে

নিরাপত্তা ফোকাসে

উত্তরপূর্বে উলফা থেকে শুরু করে নাগা উগ্রপন্থীদের একাধিক গোষ্ঠী ভারতের সেনার দাপটের টোচে মায়ানমারের দিকে আশ্রয় নিয়েছিল। এদিকে মায়ানমার সেনাও সেখানে প্রবল সংহারের জেরে উগ্রপন্থাকে ঠাঁই দিচ্ছে না। এমন এক পরিস্থিতিতে এদিন দুই দেশের সেনা পর্যায়ের একটি বৈঠক নিরাপত্তাকে ফোকাসে রেখে সম্পন্ন হবে বলে খবর।

কালাদান প্রজেক্ট ও ভারত

কালাদান প্রজেক্ট ও ভারত

উত্তরপূর্ব সীমান্তে কালাদান প্রজেক্টের একটি অংশ মায়ানমারের সিট্টে বন্দর। সেই বন্দরের নিরাপত্তা চিনা আগ্রাসনের আমলে ও সীমান্ত উগ্রপন্থার বাড়বাড়ন্তের মধ্যে ধরে রাখা নিয়েও এদিন আলোচনা হয়েছে।

রোহিঙ্গা ইস্যু

রোহিঙ্গা ইস্যু

এছাড়াও মায়ানমারের সঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়েও ভারতের কথা হতে পারে বলে খবর। বাংলাদেশে যে সমস্ত রোহিঙ্গারা মায়ানমার থেকে বাংলাদেশে এসেছিলেন, তাঁরা যেন ফের মায়ানমারে যেতে পারেন, সেই বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। বাংলাদেশ-মায়ানমারের এই দ্বিপাক্ষিক বিষয়টি নিয়ে ভারতকে আলোচনায় বসার জন্য বহুদিন ধরে বাংলাদেশ আর্জি জানাচ্ছে বলে খবর। যে বাংলাদেশের সঙ্গে সখ্যতার হাত বাড়িয়েছে চিন। ফলে ভারতের দুই প্রতিনিধির জন্য মায়ানমার সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+