শুল্ক থেকে শীঘ্রই ৬০০ বিলিয়ন ডলার পাবে আমেরিকা, দেশ আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও সম্মানিত: ট্রাম্প
শুল্ক নীতিকে হাতিয়ার করেই আমেরিকার অর্থনীতি নতুন উচ্চতায় পৌঁছোচ্ছে ঠিক এমনই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ফেরার পর বিভিন্ন দেশের উপর আরোপিত শুল্ক থেকে খুব শিগগিরই ৬০০ বিলিয়ন ডলারের বেশি রাজস্ব আদায় হবে বলে মঙ্গলবার জানালেন তিনি।
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যালে' দেওয়া এক বার্তায় ট্রাম্প লেখেন, ইতিমধ্যেই বিপুল অঙ্কের অর্থ সংগ্রহ হয়েছে ও অদূর ভবিষ্যতে তা ৬০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, মূলধারার সংবাদমাধ্যম ইচ্ছাকৃতভাবে এই সাফল্যের কথা আড়াল করছে।

ট্রাম্পের দাবি, "ভুয়ো সংবাদমাধ্যম এই বিষয়টি নিয়ে কথা বলতে চায় না, কারণ তারা দেশকে ঘৃণা করে ও সম্মান করে না। তারা মার্কিন সুপ্রিম কোর্টে চলতে থাকা গুরুত্বপূর্ণ শুল্ক সংক্রান্ত সিদ্ধান্তকে প্রভাবিত করতে চাইছে।" তাঁর মতে, এই মামলা আমেরিকার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শুল্ক ব্যবস্থার পক্ষে সওয়াল করে ট্রাম্প বলেন, এই নীতির ফলেই আর্থিক দিক থেকে যেমন আমেরিকা শক্তিশালী হয়েছে, তেমনই জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেও দেশ আগের চেয়ে অনেক বেশি সম্মান অর্জন করেছে। তাঁর ভাষায়, "শুল্কের কারণেই আমাদের দেশ অর্থনৈতিক ও নিরাপত্তার দিক থেকে আগের যে কোনও সময়ের তুলনায় শক্তিশালী ও সম্মানিত। ঈশ্বর আমেরিকাকে আশীর্বাদ করুন।"
এর আগেও ট্রাম্প সতর্ক করেছিলেন, শুল্ক নীতির বিরুদ্ধে সুপ্রিম কোর্ট যদি নেতিবাচক রায় দেয়, তবে তা হবে আমেরিকার জাতীয় নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকি। এমন সিদ্ধান্ত দেশকে 'আর্থিকভাবে অসহায়' করে তুলতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, ট্রাম্প প্রশাসনের এই শুল্ক নীতির বৈধতা নিয়ে বর্তমানে মার্কিন সুপ্রিম কোর্টে মামলা চলছে। অভিযোগ, প্রেসিডেন্ট তাঁর ক্ষমতার সীমা অতিক্রম করেছেন কি না তা নিয়েই প্রশ্ন উঠেছে। গত নভেম্বর মাসে এই মামলার শেষ শুনানি হয়েছে। চূড়ান্ত রায় ২০২৬ সালে দেওয়ার কথা হলেও নির্দিষ্ট সময়সীমা এখনও জানানো হয়নি।
এই শুল্ক নীতির প্রভাব ভারতেও পড়েছে। বর্তমানে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে, যার একটি বড় অংশ ভারতের রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার সঙ্গে যুক্ত বলে জানানো হয়েছে।
ভারতীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে খুশি করার চেষ্টা করেছিলেন। মোদীকে 'ভাল মানুষ' আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, তিনি বুঝেছিলেন প্রেসিডেন্ট সন্তুষ্ট নন। পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, আমেরিকা চাইলে খুব দ্রুত ভারতের উপর আরও শুল্ক বাড়াতে পারে, যা ভারতের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের












Click it and Unblock the Notifications