তুষার তাণ্ডবে স্তব্ধ আমেরিকা, উত্তর পূর্বে ‘সাইক্লোন বোমা'র ধাক্কা,একদিনেই বাতিল সাড়ে পাঁচ হাজার উড়ান

ভয়াবহ তুষারঝড়ে কার্যত অচল হয়ে পড়েছে আমেরিকার বিস্তীর্ণ অঞ্চল। বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে মেরিল্যান্ড থেকে মেইন পর্যন্ত বিস্তীর্ণ এলাকা সাদা বরফে ঢেকে গিয়েছে। প্রশাসনের তরফে বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। স্কুল কলেজ বন্ধ, বহু অফিসে হাজিরা কম। রাস্তায় দু'ফুট বা তারও বেশি বরফ জমে থাকায় যান চলাচল প্রায় সম্পূর্ণ স্তব্ধ।

আবহাওয়াবিদদের মতে, গত এক দশকে এত প্রবল তুষারঝড় খুব কমই দেখা গিয়েছে। একাধিক এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। সবচেয়ে করুণ ছবি দেখা গিয়েছে নিউ ইয়র্ক সিটিতে। তুষারপাতের পাশাপাশি বিদ্যুৎবিভ্রাট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বহু বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় দুর্ভোগ চরমে উঠেছে।

মার্কিন আবহাওয়া দপ্তর ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, উত্তর পূর্ব উপকূলে আছড়ে পড়েছে শক্তিশালী 'সাইক্লোন বোমা'। সপ্তাহের শেষভাগে আরও ভারী তুষারপাতের সতর্কবার্তাও জারি করা হয়েছে। ঝড় ধীরে ধীরে উত্তরের দিকে অগ্রসর হলেও বিপদের আশঙ্কা কাটেনি।

বিমান পরিষেবায় মারাত্মক প্রভাব পড়েছে। উড়ান সংক্রান্ত তথ্য সংস্থা ফ্লাইটঅ্যাওয়ার এর তথ্য অনুযায়ী, শনিবার থেকে মঙ্গলবারের মধ্যে প্রায় ১০ হাজার বিমান বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে। শুধু সোমবারই সাড়ে পাঁচ হাজারের বেশি উড়ান বাতিল হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নিউ জার্সি, নিউ ইয়র্ক সিটি ও বস্টন কেন্দ্রিক বিমান পরিষেবা। আড়াই হাজারেরও বেশি উড়ান বিলম্বিত হয়েছে।

টি এফ গ্রিন আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার প্রায় ৩৩ ইঞ্চি বরফ জমেছে। রেল ও সড়ক পরিষেবাও একাধিক প্রদেশে বন্ধ রাখা হয়েছে। ফিলাডেলফিয়া সহ কয়েকটি বড় শহরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

বিদ্যুৎ পরিস্থিতি পর্যবেক্ষণকারী সংস্থা পাওয়ারআউটেজ ডট ইউএস জানিয়েছে, প্রায় সাড়ে চার লক্ষ বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। তুষারঝড়ে আমেরিকার জনজীবন কার্যত থমকে শ্বেতচাদরের নীচে চাপা পড়েছে স্বাভাবিক ছন্দ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+