ইজরায়েলকে বিপুল পরিমাণ অস্ত্র বিক্রি করছে আমেরিকা, এফ ১৫ যুদ্ধবিমানও আছে তালিকায়!
মধ্য প্রাচ্যের ইজরায়েলকে বিপুল পরিমাণ অস্ত্র বিক্রি করছে আমেরিকা? ফের নতুন করে আন্তর্জাতিক দুনিয়ায় অস্ত্র কারবারে বড় চমক৷ ইজরায়েলে অস্ত্র বিক্রির ক্ষেত্রে একাধিক আন্তর্জাতিক বক্তব্যও উঠে এসেছে অতীতে। সেই সব কিছুকে উপেক্ষা করেই ইজরায়েলে অস্ত্র পাঠাচ্ছে আমেরিকা।
ইজরায়েল ও প্যালেস্তাইন যুদ্ধ চলছে বেশ কিছু সময় ধরে। হামাসের উপর ক্রমাগত আক্রমণ হয়ে চলেছে। সেই আবহে ইজরায়েলে মার্কিন অস্ত্রশস্ত্র যাচ্ছে বলে খবর। আর অর্থের অঙ্কে তা মোটেও সামান্য নয়। কত টাকার অস্ত্র আমেরিকা পাঠাচ্ছে জানেন?

২০ বিলিয়ন মার্কিন ডলার। এই বিপুল পরিমাণ অর্থের অস্ত্র আমেরিকা ইজরায়েলে পাঠাবে। আর তাতেই তোলপাড় শুরু হয়েছে আন্তর্জাতিক দুনিয়ার একটা অংশ। কারণ, কী নেই সেই অস্ত্রের তালিকায়!
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এই অস্ত্র বিক্রিতে অনুমোদন দিয়েছে। এরপরই মার্কিন পররাষ্ট্র দফতর মঙ্গলবার এই বিষয়টি প্রকাশ করেছে। বিভিন্ন ধরনের সমরাস্ত্র পাঠানো হচ্ছে পশ্চিম মুলুকে। তার মধ্যে আছে যুদ্ধবিমান। আছে এয়ার টু এয়ার মিসাইল। আছে যুদ্ধের ট্যাঙ্ক৷
পেন্টাগন জানিয়েছে, যে ব্লিঙ্কেন প্রায় ১৯ বিলিয়ন ডলার মূল্যের এফ ১৫ যুদ্ধবিমান এবং সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে। প্রায় ৭৭৪ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ট্যাঙ্ক কার্তুজ দেওয়া হচ্ছে। ৫৮৩ মিলিয়ন মূল্যের সেনা গাড়ি বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। এফ ১৫ যুদ্ধবিমান ইজরায়েলকে দেওয়া বর্তমান সময়ে তাৎপর্যপূর্ণ ঘটনা। এই কথাও মনে করা হচ্ছে। ট্যাঙ্ক দ্রুত পৌঁছে যাবে ইজরায়েলে। কিন্তু যুদ্ধবিমান হাতে পেতে বছর লেগে যাবে বলে খবর।
ইজরায়েল গাজায় একের পর এক প্রাণঘাতি হামলা চালাচ্ছে। গাজার বিভিন্ন জায়গায় এসে পড়ছে বিধ্বংসী ইজরায়েলি ক্ষেপনাস্ত্র। শনিবারও তারা গাজায় হামলা চালিয়েছে বলে অভিযোগ। তিনটি ক্ষেপনাস্ত্র হানা হয়েছে। একটি স্কুল সম্পূর্ণ গুড়িয়ে গিয়েছে। তার মধ্যে আবার শোনা গেল এই মার্কিন সমরাস্ত্রের কথা।
আমেরিকা ইজরায়েলের নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সামরিক শক্তিকে ইজরায়েলের উপরে তুলে দেওয়ার বার্তা দেওয়া হয়েছে। আত্মরক্ষার জন্যও ইজরায়েলকে পাঠানো হচ্ছে এই অস্ত্র। এই কথা উঠে আসছে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications