Bangladesh: সকাল থেকে ঢাকার লাখ লাখ মানুষ 'বিষ' পান করছেন! ভয়ঙ্কর বিপদের দিকে গোটা দেশ
Bangladesh: নিজেদের অজান্তেই 'বিষ' পান করছেন বাংলাদেশের মানুষ! অবাক হচ্ছেন শুনে! হ্যাঁ... এটাই সত্যি। ভাবছেন তো বিষয়টা কী। ভয়ঙ্কর ভাবে বায়ুদূষণের গ্রাসে বাংলাদেশ। এমনকী বায়ুদূষণের গ্রাসে যে সমস্ত বিশ্বের শহরগুলি আছে সেই তালিকায় আজ শনিবার শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) স্কোর বর্তমানে ১৮৪। ফলে ঢাকার বাতাসের মান ভয়ঙ্কর অস্বাস্থ্যকর বলেই দাবি বিশেষজ্ঞদের।
তাঁদের কথায়, ঢাকার মানুষ (Bangladesh) নিজেদের অজান্তেই নিঃশ্বাসের সঙ্গে 'বিষ' নিয়ে যাচ্ছেন। আর এই বিষয় সে দেশের মানুষকে এক ভয়ঙ্কর বিপদের দিকে ঠেলে দিচ্ছে বলেও দাবি বিশেষজ্ঞদের। বাংলাদেশের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ৮টা ৪০ মিনিটে সুইজারল্যান্ডের বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক এই সংক্রান্ত তথ্য দিয়েছে।

যেখানে বলা হয়েছে ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম ২.৫)-এর পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ২০ গুণেরও বেশি রয়েছে। সকালে ঢাকার শীর্ষ ৪ দূষিত এলাকা যথাক্রমে সাভারের হেমায়েতপুর (২৫৭), মিরপুরের ইস্টার্ন হাউজিং (২৩৪), মাদানি সরণির বেইজ এজওয়াটার (২০৭) এবং কল্যাণপুর (২০৩)। এসব এলাকার বাতাসের মান 'খুবই অস্বাস্থ্যকর' পর্যায়ে রয়েছে।
আজ দূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে উগান্ডার শহর কাম্পালা। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে পোল্যান্ডের ক্রাকো, নেপালের কাঠমান্ডু ও মায়ানমারের ইয়াঙ্গুন
Bangladesh: কীভাবে এত দুষণ হয়?
সে দেশের দুষণ নিয়ন্ত্রণে কোনও ব্যবস্থা কিংবা প্রচার নেই। এক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ ইউনূস সরকার। ফলে বর্জ্য পোড়ানো থেকে শুরু করে ইটভাটা, বিভিন্ন কলকারখানা থেকে নির্গত ধোঁয়ায় চারপাশ ঢেকে যায়। এর সঙ্গেই বিভিন্ন পুরানো গাড়ি থেকে নির্গত ধোঁয়া পরিবেশ এবং বাংলাদেশের মানুষকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে বলে দাবি। সে দেশের সংবাদমাধ্যমের প্রকাশিত অনুযায়ী, বাংলাদেশের মানুষ গত ডিসেম্বর এবং জানুয়ারি মাসে একদিনের জন্যেও শুদ্ধ বাতাস প্রাণভরে নিতে পারেননি। এমনকী চলতি বছর ফ্রেব্রুয়ারি মাসেও পরিস্থিতি এক বলেও দাবি।
একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান আইকিউ এয়ার। সংস্থার মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।
৫১ থেকে ১০০ হলে মাঝারি ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবেই দেখা হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।












Click it and Unblock the Notifications