চিনা রাষ্ট্রপতি জিনপিং ভারত সফরে আসতেই কাশ্মীর ইস্যু খুঁচিয়ে তোলার চেষ্টা ইমরানের
চিরবন্ধু তথা সবসময়ের বিপদ-আপদের সঙ্গী বলে পরিচিত যে চিন - সেদেশের রাষ্ট্রপতি শি জিনপিং দু দিনের ভারত সফরে গিয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সঙ্গে খোলামেলা বৈঠকে মিলিত হচ্ছেন।
চিরবন্ধু তথা সবসময়ের বিপদ-আপদের সঙ্গী বলে পরিচিত যে চিন - সেদেশের রাষ্ট্রপতি শি জিনপিং দু'দিনের ভারত সফরে এসে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সঙ্গে খোলামেলা বৈঠকে মিলিত হচ্ছেন। দিন দুয়েক আগেই চিন সফরে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কাশ্মীর নিয়ে নিজেদের অভাব-অভিযোগের কথা জানিয়ে এসেছিলেন। তারপরে এদিন জিনপিংয়ের ভারত সফরের কথা মাথায় রেখেই ফের একবার কাশ্মীর নিয়ে সরব হলেন তিনি।

এবার হংকংয়ের সঙ্গে তুলনা টানলেন কাশ্মীরের। তাঁর অভিযোগ, বিদেশি সংবাদমাধ্যমগুলির দিকে। ইমরান খান বলেছেন, এটা দুর্ভাগ্যের যেভাবে সংবাদমাধ্যম হংকংয়ের বিক্ষোভকে নিয়ে ফলাও করে প্রচার করছে তা দেখা যাচ্ছে না কাশ্মীরের অচলাবস্থার বেলায়। অর্থাৎ ইমরানের অভিযোগ, কাশ্মীরের ইস্যুটিকে জেনে বুঝেই সংবাদমাধ্যম এড়িয়ে যাচ্ছে।
ইমরান টুইটে লিখেছেন, আমি এটা দেখে হয়রান হয়ে গিয়েছি। যেভাবে বিদেশি সংবাদমাধ্যম আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি বিতর্কিত এলাকা কাশ্মীর নিয়ে সংবাদ পরিবেশন করা এড়িয়ে যাচ্ছে, সেখানে নয় লক্ষ ভারতীয় সেনা ৮০ লক্ষ কাশ্মীরের উপর নির্যাতন চালিয়ে তাদের আটকে রেখেছে।
এখন ঘটনা হল, ইমরান খান যতই ভারত-চিন বৈঠকের মাঝে কাশ্মীরের প্রসঙ্গ টেনে জলঘোলা করার চেষ্টা করুন, চিনের রাষ্ট্রপতি ভারত সফরে এসে কাশ্মীর নিয়ে কতটা মুখ খোলেন সেটা প্রশ্নের বিষয়। কারণ ইতিমধ্যে চিন একবার জানিয়ে দিয়েছে, কাশ্মীর ইস্যুটিকে দ্বিপাক্ষিকভাবে সমাধান করার পক্ষপাতী তাঁরা। ফলে ভারত সফরে এসে চিনের রাষ্ট্রপতি জিনপিং কাশ্মীর ইস্যুতে ভারত সরকারের সমালোচনায় সরব হবেন এমনটা আশা করা অনুচিত হবে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications