Nepal Earthquake: নেপালে ফের ভূমিকম্প! ফেরাল তিন নভেম্বরের ভয়াল স্মৃতি

Nepal Earthquake: নেপালে ফের ভূমিকম্প। বৃহস্পতিবার ভোরে নেপালের মাকওয়ানপুর জেলার চিতলংয়ে ৪.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। নেপালের সিসমোলজি সেন্টারও এই ভূমিকম্পের ব্যাপারে জানিয়েছে। তবে এই কম্পনে এখনও বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি।

তবে এই ভূমিকম্প গত ৩ নভেম্বরের স্মৃতি ফিরিয়েছে। যে কারণে এদিন ভোরে অনেকেই ঘুম চোখে ঘর বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। প্রসঙ্গত ৩ নভেম্বরের ভূমিকম্পটি ছিল ৬.৪ মাত্রার। সেই ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে নেপাল। সেই ভূমিকম্পে ক্ষয়ক্ষতি হয়েছিল ব্যাপক। দেড়শোর বেশি মানুষের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন একহাজারের বেশি মানুষ।

নেপালে ফের ভূমিকম্প

এদিকে ৩ নভেম্বরের ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে নেপাল। নেপালের জাজারকোটে হওয়া ভূমিকম্পে প্রায় আচ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে গিয়েছিল। সেই সময় ভারত ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ত্রাণ সাহায্য পাঠিয়েছিল। যার মধ্যে চিকিৎসা সরঞ্জাম, ত্রাণ সামগ্রী এবং আরও অনেক কিছু ছিল।

গত সোমবার ভারতের তরফে নেপালে ভূমিকম্পে ত্রাণ সহায়তা ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর চতুর্থ কিস্তি পাঠানো হয়েছে। এব্যাপারে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, এই সাহায্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিবেশী নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ। সংকটের সময় ভারত প্রতিবেশী দেশগুলিকে সহায়তা করে বলে জানিয়েছেন তিনি।

গত ৩ নভেম্বরে জাজারকোট এবং আশপাশের এলাকায় হওয়া ভূমিকম্পের পরে ভারত নেপালের ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য ৩৪ টনের বেশি ত্রাণ সামগ্রী পাঠিয়েছে।

নেপালের ইতিহাসে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল ২০১৫ সালের ২৫ এপ্রিল। সেই কম্পনের তীব্র ছিল ৭.৮। মৃত্যু হয়েছিল আট হাজারের বেশি মানুষের। সেই ভূমিকম্পে অনেক ঐতিহাসিক মন্দির এবং ভবন ধ্বংস হয়ে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+