‘ট্র্যাকিং অপশন’ বন্ধ করলেও ব্যবহারকারীদের অবস্থান জানতে পারে ফেসবুক

‘ট্র্যাকিং অপশন’ বন্ধ করলেও ব্যবহারকারীদের অবস্থান জানতে পারে ফেসবুক

ফেসবুকের লোকেশন অপশন বন্ধ করা থাকলেও এবার ব্যবহারকারীদের নির্দিষ্ট অবস্থান জানতে পারবে ফেসবুক। সম্প্রতি মার্কিন সেনেটরদের দেওয়া একটি চিঠিতে একথা জানিয়েছে সোশ্যাল নেটওয়ার্কিং সংস্থা ফেসবুক। এরপরই এই বিষয়ে মঙ্গলবার জোর তরজা শুরু হয় বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে।

‘ট্র্যাকিং অপশন’ বন্ধ করলেও ব্যবহারকারীদের অবস্থান জানতে পারে ফেসবুক

সম্প্রতি লোকেশন সংক্রান্ত বিষয়ে ফেসবুকের কাছে বেশ কিছু বিষয়ে জানতে চান হোয়াইট হাউসের দুই সেনেটর। তার প্রশ্নের উত্তরেই 'লোকেশন শেয়ারিং অপশন’ বন্ধ করা থাকলেও কীভাবে ব্যবহারকারীদের নির্দিষ্ট অবস্থান জানা যেতে পারে সেই বিষয়ে এদিন বিশদে জানায় ফেসবুক। এর ফলে ফেসবুক নিকটবর্তী হোটেল ও রেস্তোরা সম্পর্কে সহজেই তাদের প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দিতে পারে। পাশাপাশি এরফলে হ্যাকারদের বিরুদ্ধে মোকাবিলার ক্ষেত্রেও বেশ কিছু বিশেষ সুবিধা পাওয়া যায় বলে জানায় ফেসবুক।

এরপরই রিপাবলিকান সেনেটর জোশ হাওলি এক টুইট বার্তায় বলেন, “আর কোনও বিকল্প নেই। আপনার ব্যক্তিগত তথ্যের উপরে কোনও নিয়ন্ত্রণ থাকছে না। এটা একটা বড় খবর। মার্কিন কংগ্রেসে দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত।”

এরপর ফেসবুক জানায়, কোনও ব্যবহারকারীর পোস্টে উল্লেখ করা লোকেশনের পাশাপাশি, ইন্টারনেটের সঙ্গে যুক্ত ডিভাইস গুলির আইপি অ্যাড্রেস ট্রাকের মাধ্যমেও কোনও ব্যক্তির লোকেশন জানা সম্ভব। ব্যবহারকারীরা ফেসবুকের শপিং বিভাগে কেনা কাটার জন্য নিজের ঠিকানা দিতে পারেন, সেই ক্ষেত্রেও কোনও ব্যবহারকারীর নির্দিষ্ট লোকেশন জানা সম্ভব। একই সাথে ট্যাগ করা ছবি বা কোনও নির্দিষ্ট জায়গায় ভ্রমণ বা রেস্তোরায় খেতে যাওয়ার সময়ও অনেক ব্যবহারকারী 'চেক ইন’ অপশনটি ব্যবহার করেন সেই ক্ষেত্রেও তাদের লোকেশন জানা সম্ভব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+