সাত মাসের সফর শেষ, লালগ্রহের মাটি ছুঁল নাসা ইনসাইট মিশন
সাত মাস ধরে মহাকাশের বুকে নিরন্তর যাত্রা। অবশেষে লাল গ্রহ মঙ্গলের বুকে অবতরণ ঘটল নাসার ইনসাইট মিশন-এর।
সাত মাস ধরে মহাকাশের বুকে নিরন্তর যাত্রা। অবশেষে লাল গ্রহ মঙ্গলের বুকে অবতরণ ঘটল নাসার ইনসাইট মিশন-এর। অবতরণের কয়েক মিনিটের মধ্যেই নাসার দফতরে ছবি পাঠায় ইনসাইট মিশন। এই ছবি প্রমাণ করে দেয় যে কৃত্রিম উপগ্রহটি ভালো এবং সুরক্ষিত আছে। এমনকী যে স্থানে কৃত্রিম উপগ্রহটি অবতরণ করেছে সেখানকার ছবিও পাঠায় নাসার দফতরে।

Our @NASAInSight spacecraft stuck the #MarsLanding!
— NASA (@NASA) November 26, 2018
Its new home is Elysium Planitia, a still, flat region where it’s set to study seismic waves and heat deep below the surface of the Red Planet for a planned two-year mission. Learn more: https://t.co/fIPATUugFo pic.twitter.com/j0hXTjhV6I
নাসার জেট পপুলেশন ল্যাবরেটরি থেকে এই অভিযান নিয়ন্ত্রণ করা হচ্ছিল। ইনসাইট মিশন লাল গ্রহের মাটি ছুঁতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন সকলে। একে অপরকে অভিনন্দন জানাতে থাকেন। ইনসাইট মিশন-এর মঙ্গলের মাটি ছোঁয়ার লাইভ বিশ্বজুড়েই এদিন বহু মানুষ প্রত্যক্ষ করেছেন। এমনকী, টাইমস স্কোয়ারের নাসডাক স্টক মার্কেট টাওয়ারের বিশাল জায়ান্ট স্ক্রিনেও ইনসাইট মিশনের অবতরণের লাইভ দেখানো হয়।
এই অবতরণের লাইভ প্রত্যক্ষ করছিলেন এই মুহূর্তে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে থাকা নভোশ্চররাও। তাঁরা সকলেই ইনসাইট মিশন-এর দলকে অভিন্দন জানান। পরে সাংবামাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে নাসার অ্যাডমিনিস্ট্রেটর জিম ব্রিডেনস্টাইন বলেন, 'মঙ্গলের অন্দরে আরও বিস্তারিত পরীক্ষা-নিরিক্ষা চালাবে ইনসাইট মিশন এবং এর থেকে আমরা মূল্যবান কিছু বিজ্ঞানের কথাও জানতে পারব যাতে আমরা ভালোভাবে তৈরি হয়ে চাঁদ ও পরে মঙ্গলে নভোশ্চর পাঠাতে পারি। আজ যে এই অভিযান সফলভাবে মঙ্গলের বুকে অবস্থান করেছে তাতে আমেরিকা এবং আমাদের সমস্ত আন্তর্জাতিক পার্টনারদের সংঘবদ্ধতার অবদান রয়েছে। নাসার সেরাটা আসা এখন বাকি এবং খুব দ্রুত তা আসবে।'
Spoke to @NASA Administrator @JimBridenstine to congratulate him on the @NASAInsight #MarsLanding -truly a monumental achievement! Proud of our NASA Team! 🇺🇸 https://t.co/JM3n8zFxcv
— Vice President Mike Pence (@VP) November 26, 2018
আমেরিকার ভাইস প্রেসিডেন্ট মাইক পেনসে গোটা দলকেই অভিনন্দন জানিয়েছেন বলে জানান জিম ব্রিডেনস্টাইন।
📸 Wish you were here! @NASAInSight sent home its first photo after #MarsLanding:
— NASA (@NASA) November 26, 2018
InSight’s view is a flat, smooth expanse called Elysium Planitia, but its workspace is below the surface, where it will study Mars’ deep interior. pic.twitter.com/3EU70jXQJw
ইনসাইট মিশন-এর তোলা এটাই প্রথম ছবি। মঙ্গলের বুকে অবতরণের পর লাল-কাঁকুরে জমির ছবি পাঠায় কৃত্রিম উপগ্রহটি।
Have you ever seen a spacecraft spread its solar wings? @NASAInSight will need to perform the critical task of deploying its solar arrays to power the mission. We expect to get data confirmation this evening. About the #MarsLanding milestones: https://t.co/vnmkKY2MUs pic.twitter.com/3Wx1mvRFvD
— NASA (@NASA) November 27, 2018
ইনসাইট মিশন-এর প্রথম তোলা ছবিতে অবশ্য ক্যামেরার লেন্সে বেশ কিছুটা ধূলো দেখা গিয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই এই ধূলো পরিস্কার করে ফেলা হবে। ইনসাইট মিশনের তোলা ছবিতে বাদিকে কালো স্পটের মধ্যে দিয়ে মঙ্গলের বুকে থাকা পাহাড় দেখা যাচ্ছি। আর ডানদিকে ইনসাইট মিশন-এর ফুটপ্যাড দেখা যাচ্ছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications