দেশজুড়ে হাহাকার, ইউনূসের বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ! খুলে গেল সীমান্ত, ৪০ ট্রাকে পেঁয়াজ পাঠাল ভারত
India-Bangladesh: ফের একবার বাংলাদেশের দিকে সাহায্যের হাত বাড়ালো ভারত! একদিনে ১১৭১ টন পেঁয়াজ পাঠানো হল সে দেশে। দিনাজপুরে হিলি স্থলবন্দর দিয়ে বিপুল পরিমাণ পেঁয়াজ সে দেশে পাঠানো হয়েছে। আর পাঠাতেই আরও বাংলাদেশের বাজারে হু হু করে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম।
শুধু তাই নয়, ভারতের পেঁয়াজ সেখানে পৌঁছতেই হিলিতে কেজিতে পেঁয়াজের দাম কমেছে ৫ থেকে ১০ টাকা। হিলি বন্দর শুল্ক স্টেশনের আধিকারিকরা জানিয়েছেন, সীমান্ত হয়ে বন্দর হয়ে বাংলাদেশে পেঁয়াজ আমদানি করা হয়েছে। আগে ১৫ থেকে ২০ টি ট্রাকে করে পেঁয়াজ পাঠানো হতো (India-Bangladesh) ।

কিন্তু একদিনেই বন্দর দিয়ে ৪০টি ট্রাকে এক হাজার ১৭১ টন পেঁয়াজ রফতানি করা হয়েছে। শুধু তাই নয়, টেনশন-হুমকি উপেক্ষা করেই জারহত সীমান্ত পেরিয়ে পেঁয়াজ পাঠাচ্ছে ভারত (India-Bangladesh) । পেঁয়াজ যেহেতু কাঁচাপণ্য তাই আমদানির সঙ্গে সঙ্গে সিঅ্যান্ডএফ এজেন্টগণ বিল অব এন্ট্রি সাবমিট করলে দ্রুত ছেড়ে দেওয়া হচ্ছে।
এমনটাই বাংলাদেশের স্থানীয় সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে। সংবাদমাধ্যমের খবর, তিন যাতের পেঁয়াজ বাংলাদেশে পাঠানো হচ্ছে। পাঠানো হচ্ছে ইন্দোর, নগর ও নাসিকের পেঁয়াজ। বন্দরে প্রতিকেজি পেঁয়াজ প্রকারভেদে ৬৫ থেকে ৭০ টাকা দরে বিক্রি হয়েছিল। বর্তমানে তা কমে ৬০ থেকে ৬৫ টাকা (বাংলাদেশের মুদ্রায়) দরে বিক্রি হচ্ছে। যা অবশ্যই বাংলাদেশের মানুষকে স্বস্তি দেবে বলেই মনে করা হচ্ছে।
গত কয়েকদিনে বাংলাদেশের মাটিতে আলু- পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া। যা কিনতে একেবারে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। বাংলাদেশের সংবাদমাধ্যমকে পেঁয়াজ আমদানিকারকরা জানিয়েছেন, দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রাখা হয়েছে। দাম যে ক্রমশ বাড়ছিল তা মেনে নিয়ে বিক্রতারা জানাচ্ছেন, নতুন পেঁয়াজ বাংলাদেশ থেকে আসতে শুরু করেছে। পেঁয়াজের সরবরাহ বাড়ায় দামের গ্রাফ কমতে শুরু করেছে বলে দাবি।
শুধু তাই নয়, পেঁয়াজ আমদানিতে শুল্ক প্রত্যাহার করে নিয়েছে। আর তাতে ছোট বড় আমদানিকারকরা বন্দর থেকে পেঁয়াজ আমদানি করতে শুরু করেছে বলেও দাবি স্থানীয় সংবাদমাধ্যমের। জোগান ঠিক থাকায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ করা যাবে বলে দাবি (India-Bangladesh) । এখানেই প্রশ্ন উঠছে, যে দেশের উপর বাংলাদেশকে এতটা নির্ভর করতে হয় তাঁদেরকে আক্রমণ কীভাবে?
-
সুপ্রিম কোর্টের চাপেই কী গতি? বকেয়া ডিএ দিতে অর্থ দফতরের পোর্টাল চালু, প্রথম কিস্তি কবে? তাকিয়ে কর্মীরা -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, বন্ধুত্বপূর্ণ ৫টি দেশের ওপর অবরোধ থাকবে না -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা












Click it and Unblock the Notifications