Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ফের বাংলাদেশে হামলা মন্দিরে, ভেঙে দেওয়া হল কালীমূর্তি

ফের বাংলাদেশে হামলা হল হিন্দু মন্দিরের উপর। জানা গিয়েছে হামলাকারীরা মন্দিরটি জোর করে ভেঙে দেয়। তাঁরা ভেঙে দেয় মা কালীর মূর্তি। জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে বাংলাদেশের দাউতিয়া গ্রামে।

আবারও হিন্দু মন্দির হামলা

আবারও হিন্দু মন্দির হামলা

বাংলাদেশে আবারও হিন্দু মন্দির হামলা চালাল উগ্রপন্থীরা। জানা গিয়েছে একটি অতি প্রাচীন হিন্দু মন্দির ভাংচুর করে আক্রমণকারীরা। মন্দিরের ভেতরের মূর্তিটি ক্ষতিগ্রস্ত হয় হামলায়। স্থানীয় পুলিশও হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে ঘটনার তথ্য জানাজানি হওয়ার পর। তথ্যসূত্র মতে, এই মন্দিরটি ঔপনিবেশিক আমলের। ব্রিটিশ শাসন আমল থেকেই এখানে পূজা হয়ে আসছে। এই মন্দিরটি অবস্থিত বাংলাদেশের ঝিনাইদহ জেলার দাউটিয়া গ্রামে।

 খবর পেয়ে

খবর পেয়ে


হামলার খবর পেয়ে পুলিশ আসে। তাঁরা সেখানে এসে ভাঙা প্রতিমার টুকরো উদ্ধার করে। জানা গিয়েছে যে মন্দিরে অবস্থিত প্রতিমার উপরের অংশটি মন্দির চত্বর থেকে হাফ কিলোমিটার দূরে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। এই কালী মন্দিরটি ঔপনিবেশিক আমল থেকেই হিন্দুদের উপাসনালয়। বাংলাদেশে ১০ দিনব্যাপী দুর্গাপূজা শেষ হওয়ার ২৪ ঘন্টার মধ্যে ঘটনাটি ঘটেছে।

 কী বলছে বাংলাদেশ পূজা উৎসব পরিষদ?

কী বলছে বাংলাদেশ পূজা উৎসব পরিষদ?

বাংলাদেশ পূজা উৎসব পরিষদের সাধারণ সম্পাদক চাঁদনাথ পোদ্দার বলেন, ঝিনাইদহ মন্দিরে রাতে এই ঘটনা ঘটে। মর্যাদাপূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক পোদ্দার, সারাদেশে ১০ দিনের উৎসবে কোনও ব্যাঘাত না হওয়ায় এটিকে একটি দুর্ভাগ্যজনক ঘটনা বলে অভিহিত করেছেন। ঝিনাইদহ পুলিশের সহকারী সুপার অমিত কুমার বর্মণ বলেন, "এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং সন্দেহভাজনদের খুঁজে বের করা হচ্ছে। এ ঘটনা বাদ দিয়ে এ বছর সারা বাংলাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হয়েছে।"

সাম্প্রদায়িক সংঘর্ষ

সাম্প্রদায়িক সংঘর্ষ

২০২১ সালের অক্টোবর মাসে বাংলাদেশের বিভিন্ন জেলায় সাম্প্রদায়িক সংঘর্ষ হয়। ১৩ই অক্টোবর থেকে শুরু হয়ে ১৮ই অক্টোবর পর্যন্ত সর্বশেষ এ ধরনের সহিংসতার খবর পাওয়া যায়। ১৩ই অক্টোবর বুধবার দুর্গাপূজার অষ্টমীর দিনে বাংলাদেশের কুমিল্লা শহরের নানুয়ার দীঘির উত্তরপাড় পূজামণ্ডপে সকালবেলা সেখানে রাখা একটি হনুমান মূর্তির হাটুর উপর ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ কুরআন রাখার খবর সামাজিক মাধ্যম ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়ে।


এই খবরকে কেন্দ্র করে ধর্ম অবমাননার অভিযোগে উক্ত পূজামণ্ডপে হামলা করা হয়। হামলার সময় প্রতিমা, পূজামণ্ডপ ভাঙচুর ও হিন্দু ধর্মাবলম্বীদের মারধর করা হয়।হামলাকারীরা বুধবার সন্ধ্যায় কুমিল্লার নানুয়া দিঘির উত্তরপাড় পূজামণ্ডপের দুর্গা প্রতিমাটি পার্শ্ববর্তী একটি পুকুরে ফেলে দেয়। কুমিল্লায় সহিংসতার পর হামলাকারীরা চাঁদপুরের হাজীগঞ্জ, চট্টগ্রামের বাঁশখালী, কক্সবাজারের পেকুয়াতে ও বান্দরবানের লামায় কেন্দ্রীয় মন্দিরে ভাঙচুর করে। কুরআন অবমাননার বিষয়টি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে কমপক্ষে ১৫টি জেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।


বাংলাদেশের কুমিল্লায় পূজামণ্ডপ, মন্দির ও প্রতিমা ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনার পর সরকার ২২টি জেলায় বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করে। সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষকে শান্ত থাকার আহ্বান জানানো হয়। পুলিশের তথ্য অনুযায়ী ২০২১ সালের ১৪ই অক্টোবর পর্যন্ত কুমিল্লা ও চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন এলাকায় 'উসকানি দিয়ে' মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৪৩ জনকে আটক করা হয়েছে।


ঘটনার পর ছয়টি জেলায় ইন্টারনেট সংযোগ বন্ধ এবং ১৫ অক্টোবর সারা দেশের ফোরজি ও থ্রিজি ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়; যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেবা বিঘ্নের জন্য কারিগরি ত্রুটির কথা উল্লেখ করে

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+