মধ্যযুগীয় শাসনের মুখে গোটা দেশ, তালিবান সুতোয় ঝুলে ভারতে পাঠরত আফগান পড়ুয়াদের ভবিষ্যত
মধ্যযুগীয় শাসনের মুখে আফগানিস্তান, কী হবে ভারতে পাঠরত আফগান পড়ুয়াদের ভবিষ্যত
ফের আফগানিস্তানে শুরু হয়েছে তালিবান রাজ। আবারও মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী হতে চলেছে গোটা দেশ। এদিকে তালিবানের হাত থেকে বাঁচাতে ইতিমধ্যেই আফগান হিন্দু-শিখদের আশ্রয় দেওয়ার ঘোষণা করেছে ভারত। কিন্তু উদ্বেগ বাড়ছে ভারতে থাকা প্রায় ১১ হাজারের বেশি আফগান পড়ুয়ার মধ্যে। বর্তমানে নিজ ভূমে না থাকলেও ভারতে বসেই তারা দেখতে পেলেন কীভাবে একটু একটু করে তালিবানিদের দখলে চলে গেল তাদের মাতৃভূমি।

বর্তমানে সেদেশে থাকা পরিবার, আত্মীয় স্বজনের জন্য চিন্তায় ভেঙে পড়েছেন তারা। যদিও ইতিমধ্যেই ভারতে থাকা আফগান ছাত্রদের পাশে থাকার কথা জানিয়েছে একাধিক বামপন্থী ছাত্র সংগঠন। ভারতে পড়তে আসা আফগান ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়াতে হেল্পলাইন নম্বরও চালু করেছে এসএফআই। এদিকে পরিসংখ্যান বলছে ভারতে বর্তমানে ১১ হাজারের কাছাকাছি আফগা্ন পড়ুয়া রয়েছে যার মধ্যে ১৮০০-র উপর ছাত্রী।
টা দেশ তালিবানদের দখলে চলে যাওয়ায় বর্তমানে নিজেদের ভবিষ্যত নিয়েও কার্যত কোনও দিশা দেখতে পারছেন না আফগান পড়ুয়ার দল। ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন এই হাজার হাজার আফগান ছাত্র-ছাত্রীর দল। যার মধ্যে শুধুমাত্র মহারাষ্ট্রেই পড়াশোনা করছেন ৫ হাজারের বেশি পড়ুয়া। এদিকে পুনের আফগান স্টুডেন্টস অ্যাসোশিয়েসনের তথ্য বলছে পুনেতে এই মুহূর্তে পড়াশোনা করছেন ৩ হাজার আফগান পড়ুয়া। ৭০০ জন পড়াশোনা করছে মুম্বইতে।
এদিকে ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে আসা আফগান পড়ুয়াদের নিজেদের দেশে ফিরতে চাইলে তাঁদের ভিসা এবং অন্য সুযোগসুবিধা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। একই উদ্বেগ তৈরি হয়েছে অন্যান্য দেশেও। এদিকে অন্যান্য দেশে আফগান পড়ুয়াদের সাহায্যের কথা শোনা গেলেও ব্রিটেনের বিশ্ববিদ্যালয়ে পাঠরত আফগান পড়ুয়াদের স্কলারশিপ বাতিল করা হয়েছে বলে জানা যাচ্ছে। কাবুলের দূতাবাস মারফৎ এই নির্দেশিকার কথা জানানো হয়েছে। যে কারণেও উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে।












Click it and Unblock the Notifications