Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bangladesh: জামিন-শুনানির আগের রাতে চিন্ময় প্রভুর আইনজীবীকে খুনের চেষ্টা! ICU-তে মৃত্যুর সঙ্গে লড়ছেন রমেন রায়

Bangladesh: মঙ্গলবার চট্টগ্রামের আদালতে চিন্ময় প্রভুর (Chinmoy Prabhu) জামিনের শুনানি (Bail Hearing)। আর ঠিক তার আগেই বাংলাদেশে আক্রান্ত চিন্ময় প্রভুর আইনজীবী রমেন রায়। নৃশংসভাবে তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় রমেন রায় আইসিইউতে ভর্তি বলে সোশ্যাল মিডিয়ায় পোস্টে দাবি কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাসের।

রমেন রায়ের বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ বাংলাদেশ সরকারের। মৌলবাদীরা তাঁকে মারধর করে বাড়িঘরও ভাঙচুর করেছে বলে অভিযোগ। চিন্ময় প্রভুর পক্ষের একাধিক আইনজীবীর (Lawyer) বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ রাধারমণ দাসের। পুলিশ আইনজীবীদের বিরুদ্ধে মিথ্যে মামলাও করছে বলে দাবি কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্টের।

CHINMOY

আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে সওয়াল করার জেরেই হামলা বলে দাবি রাধারমণ দাসের। কাউকে রেহাই দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। হাসপাতালের বেডে শুয়ে থাকা অবস্থায় রমেন রায়ের ছবি পোস্ট করেছেন রাধারমণ দাস। তাঁর আরও অভিযোগ, কিছু প্রতিবাদ করলেই ইসকনের (ISKCON) সন্ন্যাসীদের টার্গেট করে গ্রেফতার করে নেওয়া হচ্ছে।

বৈধ ভিসা, পাসপোর্ট থাকা সত্ত্বেও ইসকনের একাধিক সন্ন্যাসীকে বেনাপোল সীমান্তে (Benapole) ভারতে আসা থেকে আটকে দেওয়া হয় বলে অভিযোগ রাধারমণ দাসের। বাংলাদেশের পুলিশ সন্ন্যাসীদের ভারতে আসতে বাধা দেয় বলে অভিযোগ। সন্ন্যাসীদের গতিবিধি সন্দেহজনক বলে দাবি করছে বাংলাদেশের পুলিশ। ক্রমাগত নজরদারি চালানো হচ্ছে বলেও অভিযোগ তাঁর।

চিন্ময় প্রভুর গ্রেফতারির পর উত্তাল বাংলাদেশ (Bangladesh)। এর আগে বুধ ও বৃহস্পতিবার চিন্ময় প্রভুর জামিনের শুনানির (Bail Plea Hearing) কথা থাকলেও চট্টগ্রাম আইনজীবী সমিতির আদালত বর্জন কর্মসূচির কারণে তা হয়নি।

রবিবার আদালতের খোলার পর মঙ্গলবার জামিনের শুনানির দিন ধার্য করা হয়। ঠিক তার আগের রাতে আক্রান্ত হয়ে আইসিইউতে চিন্ময় দাসের আইনজীবী। এরপর চিন্ময় প্রভুর জামিন নিয়ে আরও আশঙ্কার মেঘ দেখছেন রাধারমণ দাস।

গত ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় ঢাকা বিমানবন্দর থেকে ধৃত হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে জেল হেফাজতের নির্দেশ দেন চট্টগ্রাম আদালতের বিচারক কাজী সরিফুল ইসলাম। তারপর থেকে চট্টগ্রাম জেলা সংশোধনাগারেই রাখা হয়েছে চিন্ময় প্রভুকে। আদালত চত্বরে প্রিজন ভ্যান আটকে রেখে বিক্ষোভ দেখান চিন্ময় কৃষ্ণের অনুরাগীরা। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান তাঁরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+