দক্ষিণ কোরিয়ায় হাসপাতালে বিধ্বংসী আগুন, বহু রোগীর মৃত্যু
দক্ষিণ কোরিয়ার মিরাং-এ হাসপাতালে লাগা আগুনে কমপক্ষে ৩৩ জনের মৃত্যু হয়েছে। সেজং হাসপাতালের জরুরি বিভাগে প্রথমে আগুন লাগে। এরপর তা ছড়িয়ে পড়ে কার্ডিওলজি বিভাগে।
দক্ষিণ কোরিয়ার মিরাং-এ হাসপাতালে লাগা আগুনে কমপক্ষে ৩৩ জনের মৃত্যু হয়েছে। সেজং হাসপাতালের জরুরি বিভাগে প্রথমে আগুন লাগে। এরপর তা ছড়িয়ে পড়ে কার্ডিওলজি বিভাগে।

হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৭০ জন আহত হয়েছেন। যাঁদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই অনুমান সংশ্লিষ্টমহলের।
সূত্রের খবর, স্থানীয় সময় সকাল ৭.৩০ নাগাদ আগুন লাগে। অগ্নিকাণ্ডের সময় হাসপাতালে প্রায় ২০০ জন রোগী ভর্তি ছিলেন। তবে আগুন লাগার পরবর্তী সময়ে প্রায় ৯৩ জন রোগীকে নিরাপদে বের করে আনা সম্ভবপর হয়েছে।
আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি বলেই জানিয়েছে স্থানীয় প্রশাসন।
অগ্নিকাণ্ডের পর রোগীদের স্থানীয় অপর একটি হাসপাতালে সরানো হয়। অনেকেই অপর হাসপাতালে স্থানান্তরের পথেই মারা যান বলে জানানো হয়েছে।

Click it and Unblock the Notifications