IMF Chief on Recession alert: নতুন বছরে মন্দায় ডুবতে পারে বিশ্ব অর্থনীতির বড় অংশ! সতর্ক করলেন আইএমএফ প্রধান

আগের তুলনায় নতুন বছর আরও কঠিন হতে চলেছে। এমনটাই ভবিষ্যৎবাণী আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিভার। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ এবং কোভিড মহামারীর মধ্যে আমেরিকা, চিন ইউরোপে এর প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন তিনি। সব মিলিয়ে

আগের তুলনায় নতুন বছর আরও কঠিন হতে চলেছে। এমনটাই ভবিষ্যৎবাণী আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিভার। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ এবং কোভিড মহামারীর মধ্যে আমেরিকা, চিন ইউরোপে এর প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন তিনি। সব মিলিয়ে বিশ্ব অর্থনীতির প্রায় এক তৃতীয়াংশ মন্দার মধ্যে পড়তে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন তিনি।

IMF Chief on Recession alert: নতুন বছরে মন্দায় ডুবতে পারে বিশ্ব অর্থনীতির বড় অংশ! সতর্ক করলেন আইএমএফ প্রধান

সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছেন, যুদ্ধের পাশাপাশি চিনের নতুন কোভিড তরঙ্গ অর্থনীতির ওপরে প্রভাব ফেলছে। তিনি বলেছেন, আশঙ্কা করা হচ্ছে বিশ্বের অর্থনীতিক একতৃতীয়াংশ মন্দার মধ্যে থাকবে। তিনি আরও বলেছেন, যে দেশগুলি মন্দার মধ্যে নেই, সেসব দেশের কয়েক কোটি মানুষও মন্দার মতো অনুভব করবে বলে জানিয়েছেন তিনি।

তবে এবারই প্রথমবার নয়, এর আগে গত অক্টোবরে আইএমএফ প্রধান এমনই কঠোর পরিস্থিতি সম্পর্কে সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, যুদ্ধ ও প্রাণঘাতী ভাইরাসের তরঙ্গ বিশ্বকে মন্দার দিকে নিয়ে যেতে পারে।

জর্জিয়েভা বলেছেন, চিন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। তাদের বৃদ্ধির হার কমবে। যদি তাই হয়, তাহলে এটি ৪০ বছরের মধ্যে প্রথমবারের মতো বেজিংয়ের বৃদ্ধির হার স্বাভাবিকের থেকে নিচে নেমে যাবে। তিনি আরও বলেছেন, চিনের প্রেসিডেন্ট শি তিনপিংয়ের অতি কঠোর কোভিড শূন্য নীতি ভেঙে বেরিয়ে আসার কারণেই এই পরিস্থিতি। আইএমএফ প্রধান বলেছেন, আগামী কয়েকমাসে চিনের পরিস্থিতি আরও খারাপ হবে। এর ফলে চিনের বৃদ্ধির হারও নেতিবাচক হবে।

আইএমএফ প্রধান জর্জিয়েভা সতর্ক করে বলেছেন, বিশ্ব অর্থনীতিকে প্রতিযোগী রাজনৈতিক ব্লকে ভেঙে ফেলার ফলে মুদ্রাস্ফীতি দীর্ঘস্থায়ী হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+