অতিরিক্ত তাপমাত্রার কারণে আমেরিকায় মারা যাচ্ছে দুহাজারেও বেশি মানুষ, বলছে সমীক্ষা
অতিরিক্ত তাপমাত্রার কারণে আমেরিকায় মারা যাচ্ছে দুহাজারেও বেশি মানুষ, বলছে সমীক্ষা
মাত্র দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর অতিরিক্ত ২,১০০ জন মারা যেতে পারে। বিশ্ব উষ্ণায়নের প্রভাবেই এই সমস্যার মধ্যে পড়তে পারে আমেরিকা বলছেন গবেষকেরা।

১৫ থেকে ৩৪ বছর বয়সী মানুষদের মধ্যেই এর সব থেকে ভয়াবহ প্রভাব পড়তে পারে জানাচ্ছেন গবেষকেরা। ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষকরা ১৯৮০ থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রতি বছর দেশে বিভিন্ন কারণে মৃতের সংখ্যা বিচার করে এই কথা জানিয়েছেন বলে জানা যাচ্ছে।
এর ফলে বেশিরভাগ মৃত্যু জলে ডুবে, রোড অ্যাক্সিডেন্ট, বা অতিরিক্ত মদ্যপানের ফলেও হতে পারে বলে জানা যাচ্ছে। পাশাপাশি দীর্ঘ সমীক্ষার পর গবেষকেরা দেখেছেন বিশেষত ক্যালিফোর্নিয়া, টেক্সাস এবং ফ্লোরিডার মতো জনবহুল রাজ্যগুলিতে মৃত্যুর হার সব থেকে বেশি।
জার্নাল নেচার মেডিসিনে প্রকাশিত এই রিপোর্টে এই সমস্ত মৃত্যুর পিছনে জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়নকেই কাঠগড়ায় তুলেছেন গবেষকেরা। লন্ডনের ইম্পেরিয়াল কলেজ অধ্যাপক মজিদ এজাতি এই প্রসঙ্গে বলেন, "এই নতুন ফলাফলে স্পষ্টতই দেখা যাচ্ছে জলবায়ু পরিবর্তন তরুণদের উপর কতটা প্রভাব ফেলতে পারে।"
-
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ












Click it and Unblock the Notifications