বালুচিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ৯ চিনা নাগরিক নিহত

পাকিস্তানের বন্দর নগরী গোয়াদারে ব্যাপক বিস্ফোরণে কমপক্ষে ৯ চিনা নাগরিক নিহত হয়েছেন। চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের একটি সড়কের নির্মাণ স্থানের কাছে এই বিস্ফোরণ সংঘটিত হয়।

পাকিস্তানের বন্দর নগরী গোয়াদারে ব্যাপক বিস্ফোরণে কমপক্ষে ৯ চিনা নাগরিক নিহত হয়েছেন। চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের একটি সড়কের নির্মাণ স্থানের কাছে এই বিস্ফোরণ সংঘটিত হয়। চিনা ইঞ্জিনিয়ারদের একটি কনভয়কে লক্ষ্যবস্তু করা হয়েছে। এই বিস্ফোরণে দুই শিশুর মৃত্যু হয়েছে এবং গাড়ির চালকসহ তিনজন আহত হয়েছেন।

বালুচিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ৯ চিনা নাগরিক নিহত

বালুচিস্তান সরকারের মুখপাত্র লিয়াকত শাহওয়ানি টুইট করে গোয়াদারে চিনা নাগরিকদের গাড়িতে আত্মঘাতী হামলার তীব্র নিন্দা করেছেন। বিস্ফোরণস্থলের কাছাকাছি খেলতে গিয়ে ২ জন শিশু মারা যায় এবং একজন চিনা সামান্য আহত হন।

খাইবার-পাখতুনখাওয়া প্রদেশে শ্রমিক বহনকারী একটি বাসে হামলার প্রায় এক মাস পরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। যার ফলে নয়জন চিনা নাগরিক এবং আরও চারজন লোক নিহত হয়েছিল। পাকিস্তান প্রাথমিকভাবে দাবি করেছিল যে, যান্ত্রিক ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে। এই ঘটনার ফলে গ্যাস লিক হতে পারে। কিন্তু চিনের পক্ষ থেকে বলা হয়, বাসটি একটি বিস্ফোরণের শিকার হয়েছে।

এরপর পাকিস্তান এ ব্যাপারে ইউ-টার্ন নিয়েছিল এবং ভারতীয় ও আফগান গোয়েন্দা সংস্থাকে দোষারোপ করেছিল তারা। সন্ত্রাসীদের সমর্থনে তারা বাসে হামলা করেছিল বলে অভিযোগ। পররাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযোগগুলিকে অযৌক্তিক মন্তব্য বলে উড়িয়ে দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, "আঞ্চলিক অস্থিতিশীলতার কেন্দ্রস্থল এবং নিষিদ্ধ সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল থেকে আন্তর্জাতিক মনোযোগকে সরিয়ে নেওয়ার প্রচেষ্টায় পাকিস্তান ভারতকে কলঙ্কিত করার আরেকটি প্রচেষ্টা চালাচ্ছে।
ইতিমধ্যে আফগানিস্তান দেশটি দখল করে নিয়েছে তালিবানরা। তালিবানরা একের এক রাজ্য দখল করার পর আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নেয়। তারপরই প্রায় পুরো দেশ তালিবানদের দখলে চলে যায়। তারপর থেকে আফগানিস্তানে চরম উত্তেজনা রয়েছে। মানুষ দেশ ছেড়ে পালাচ্ছে। নানা দুর্ঘটনা ঘটছে। আফগানিস্তানের বাসিন্দাদের উপর নানা অত্যাচার নেমে আসছে। বিশেষ করে মহিলারা বিরাট সমস্যার সম্মুখীন হচ্ছেন আফগানিস্তানে তালিবান-রাজ শুরুর মুখে।

আর অন্য দিকে পাকিস্তানে বিস্ফোরণ। এবং সেই বিস্ফোরণে নিহত হয়েছেন চিনা ইঞ্জিনিয়াররা। এই ঘটনায় আবার ভারত আর অফাগানিস্তানের দিকে তির ছুড়েছে পাকিস্তান। এর ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে পড়েছে, পাকিস্তান সুপরিকল্পিতভাবে দোষারোপ করছেন না তো ভারতের বিরুদ্ধে। মোট কথা, ভারত প্রতিবেশী দুই রাজ্যকে নিয়ে বিব্রত। আফগানিস্তান যখন মহাবিপদে, তখন ভারতকেও ব্যতিব্যস্ত রাখতে চাইছে চিন ও পাকিস্তান উভয়েই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+