Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কুকুরের লড়াই এবং অমানবিক অত্যাচারের জন্যে ৪৭৫ বছরের কারাদণ্ডের সাজা পেলেন জর্জিয়ার এক ব্যক্তি!

হিসেব বলছে এখনও পর্যন্ত সবচেয়ে দীর্ঘতম কারাদণ্ড এটিই। এর আগে এত বছরের সাজা কেউ পাননি। তাহলে প্রশ্ন উঠতেই পারে কী এমন ঘটাল অভিযুক্ত, যে সাজা পাওয়াতেও রেকর্ড গড়ে ফেললেন তিনি?

ঘটনা জর্জিয়ার। এক ব্যক্তি ১০০টিরও বেশি পিটবুল লালন-পালন ও প্রশিক্ষণ দিয়ে অবৈধ কুকুরের লড়াই পরিচালনার অভিযোগে ৪৭৫ বছরের কারাদণ্ডের সাজা পেয়েছেন। এটিকে কুকুরের লড়াই সংক্রান্ত অপরাধে দেওয়া দীর্ঘতম সাজা বলে মনে করা হচ্ছে।

imprisonment

  • কিন্তু ঠিক কী ঘটেছিল?

যা জানা যাচ্ছে, ৫৭ বছর বয়সী ভিনসেন্ট লেমার্ক বারেল জর্জিয়ার পলডিং কাউন্টিতে ৯৩টি গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত হন, যার মধ্যে ছিল কুকুরের লড়াই ও পশু নিষ্ঠুরতা।

আটলান্টা থেকে প্রায় ৩৫ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত জর্জিয়ার পলডিং কাউন্টির ঘটনা এটি। কুকুরের সাথে কুকুরের লড়াইয়ের জন্যেই এই সাজা ঘোষণা বলে জানা যাচ্ছে। যেটুকু খবর আসছে, ৯৩টি কুকুরের লড়াইয়ের অভিযোগের জন্যে তাঁকে সাজা দেওয়া হয়েছে।

প্রতিটির জন্য ৫ বছর করে সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে। এদিকে, ১০টি পশুর ওপর নিষ্ঠুর অত্যাচারের জন্যে প্রতিটির জন্য মাথাপিছু ১ বছর করে কারাদণ্ডে দণ্ডিত ওই অভিযুক্ত ব্যক্তি। এই সব মিলিয়ে মোট সাজা, ৪৭৫ বছরের কারাদণ্ড।

প্রধান প্রসিকিউটর কেসি প্যাগনোটা এই প্রসঙ্গে বলেন, "এটি একটি জোরাল বার্তা দেশবাসীর জন্যে। এই বার্তা দেওয়া হয়েছে যে, পশুদের প্রতি অমানবিক আচরণ পলডিং কাউন্টিতে সহ্য করা হবে না"।

অন্যদিকে জানা যাচ্ছে, আদালতের রায়কে চ্যালেঞ্জ জানাতে চলেছে অভিযুক্তের পক্ষের আইনজীবী। বারেলের আইনজীবী ডেভিড হিথ নতুন বিচারের আবেদন করেছেন, দাবি করেছেন যে, রায়ের পক্ষে পর্যাপ্ত প্রমাণ নেই এবং এটি আইনি মানদণ্ডের বিরুদ্ধে যায়।

এখন দেখার বিষয়, বারেলের আবেদন আদালতে কোনও পরিবর্তন আনে কিনা, নাকি এটি পশু নির্যাতনের বিরুদ্ধে ইতিহাসের অন্যতম কঠোর শাস্তি হিসেবে থেকে যায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+