Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Earthquake: কাকভোরে আফগানিস্তানে ৫.৯ মাত্রার জোরালো ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লি-সহ উত্তর ভারত

Earthquake: ফের ভূমিকম্প। এবার প্রতিবেশী দেশ আফগানিস্তানে। বুধবার কাকভোরে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। জানা গিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৯। কম্পন অনুভূত হয়েছে ভারতেও। রাজধানী দিল্লি সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় অনুভূত হয়েছে কম্পন। গত কয়েক দিনে বারবার ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারত ও প্রতিবেশী দেশগুলি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, বুধবার ভোরবেলা ৪টে বেজে ৪৩ মিনিট ৫৮ সেকেন্ডে আফগানিস্তানের হিন্দু কুশ পার্বত্য এলাকায় ভূমিকম্প হয়। এনসিএস-র মতে মাটি থেকে প্রায় ৭৫ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল। এক্স হ্যান্ডেলে এনসিএস জানিয়েছে, ৩৫.৮২ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৭০.৬০ পূর্ব দ্রাঘিমাংশ বরাবর হিন্দু কুশের পার্বত্য এলাকায় ভূমিকম্পের উপকেন্দ্র।

TREMOR

ভূমিকম্পের মাত্রা ৫.৯ হলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে। ভোরবেলা জোরালো কম্পনে অবশ্য এখনও পর্যন্ত তেমন বড় কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি। বুধবার কাকভোরে ভূমিকম্পের জেরে ঘুম ভাঙে দিল্লির। গত কয়েক মাসে বারবার কেঁপে উঠেছে দিল্লি। রাজধানী ও সংলগ্ন এলাকায় কম্পনে আতঙ্কিত মানুষজন। অনেকেই সোশ্যাল মিডিয়ায় লেখেন কম্পনের অনুভূতির কথা।

সোশ্যাল মিডিয়ায় এক নেটিজেন লেখেন, "কেউ ভূমিকম্প টের পেয়েছেন? আমি এক এক সেকেন্ডের জন্য বুঝতে পেরেছি। তবে আমার পরিবার আমাকে বিশ্বাস করছে না।" অপর এক নেটিজেনের প্রশ্ন, "দিল্লিতে সবেমাত্র ভূমিকম্প টের পেলাম, সত্যি কি কম্পন হয়েছে?" পরে অবশ্য সংবাদমাধ্যমে ভূমিকম্পের খবর দেখে নিশ্চিত হন তারা।

রাষ্ট্রসংঘের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স অফিসের মতে, প্রাকৃতিক বিপর্যয় লেগেই থাকে আফগানিস্তানে। বন্যা, ভূমিধস কিংবা ভূমিকম্প, বারবার দেখা যায় আফগানিস্তানে। যার জেরে দেশের নানান জনজাতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এমনিতেই দশক ধরে তারা বিভিন্ন অশান্তির কারণে উন্নয়ন থেকে বঞ্চিত।

Take a Poll

তবে এর আগেও একাধিকবার জোরালো ভূমিকম্পের সাক্ষী থেকেছে আফগানিস্তান। রেড ক্রসের মতে, ওই হিন্দু কুশ পর্বতশ্রেণি এমনিতেই সক্রিয় ভূমিকম্প প্রবণ এলাকা। ভারতীয় ও ইউরেশীয় টেকটনিক প্লেটের মধ্যে চ্যুতিরেখা বরাবর আফগানিস্তান অবস্থিত হওয়ায় এটি ভূমিকম্প প্রবণ এলাকায় পরিণত হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+