বাঙালিদের আনন্দযজ্ঞ ঘিরে জমজমাট অরল্যান্ডো

এ বারের নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্সের মূল ভাবনা হল "বাংলার রূপ ও রূপকথা।" চিরসুন্দর বাংলার রূপকে খুঁজে ফেরাই কনফারেন্সের বিষয়বস্তু। তিনদিনই থাকছে জমজমাট অনুষ্ঠান আর কবজি ডুবিয়ে খাওয়া-দাওয়ার ব্যবস্থা।
শুক্রবার বিকেলে অনুষ্ঠান উদ্বোধনের পর মঞ্চস্থ হবে 'রামচরিতমানস' নাটক। তা ছাড়া আরও দু'টি নাটক এবং নৃত্যনাট্য মঞ্চস্থ হবে। বাংলার সোনালি দিনের গানে হারিয়ে গিয়ে নস্টালজিক হয়ে উঠতে চান অনেক প্রবাসী বাঙালি। তাই 'ডাউন দ্য মেমোরি লেন- ওল্ড ইজ গোল্ড' শীর্ষক একটি গানের অনুষ্ঠান হবে। পুরনো দিনের গানগুলি গাইবেন শোভাসুন্দর বসু এবং নীপবীথি ঘোষ। শুভমিতা ও রূপঙ্কর গাইবেন কয়েকটি ডুয়েট গান। হাস্যরসে মেতে উঠতে কলকাতা থেকে উড়িয়ে আনা হয়েছে কাঞ্চন মল্লিককে। তিনি কমেডি পরিবেশন করবেন।
শনিবার এবং রবিবার উইক এন্ড হওয়ায় দিনভর থাকছে নানা অনুষ্ঠান। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েকটি নৃত্যনাট্য পরিবেশিত হবে। এ দিন দফায় দফায় গান পরিবেশন করবেন শোভন গঙ্গোপাধ্যায়, নীপবীথি ঘোষ, স্বাগত দে, কুমার মুখোপাধ্যায় প্রমুখ। রবিবার সারা দিন ধরে চলবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। ওই দিন সাধনা সরগম, বাপি লাহিড়ী প্রমুখ গান গাইবেন।
বাঙালিদের জমায়েত, আর জম্পেশ খাওয়া হবে না, তাও কি কখনও হয়! বিদেশের মাটিতে তাই নির্ভেজাল বাঙালি খাবারের বিপুল আয়োজন থাকছে। মধ্যাহ্নভোজ আর নৈশভোজে থাকছে নানা পদ। শুক্রবার খাওয়ানো হবে ভাত, পেঁয়াজি, ছোলার ডাল, কষা মাংস, ডিমের ডেভিল, আলু পোস্ত, পায়েস ইত্যাদি। শনিবারের মেনুতে থাকবে বেগুন ভাজা, মুগ ডাল, মাছের মাথা দিয়ে পুঁই শাক, রুই মাছের কালিয়া, লুচি, চমচম ইত্যাদি। আর রবিবারের ভূরিভোজে থাকবে আলু-ফুলকপির তরকারি, পাঁঠার মাংসের ঝোল, রসমালাই, রসগোল্লা ইত্যাদি। আপাতত তিনদিন তাই সরগরম থাকছে অরল্যান্ডো।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications