কুপিয়ে খুন মহিলা সাংবাদিক সুবর্ণা নদী, চাঞ্চল্য পাবনায়

ফের একবার সাংবাদিক হত্যার খবর উঠে এল শিরোনামে । বাংলাদেশের নামী সাংবাদিক সুবর্ণা নদীকে কুপিয়ে খুন করা হয় তাঁর বাড়িতেই।

ফের একবার সাংবাদিক হত্যার খবর উঠে এল শিরোনামে । বাংলাদেশের নামী সাংবাদিক সুবর্ণা নদীকে কুপিয়ে খুন করা হয় তাঁর বাড়িতেই। বাংলাদেশের এক জনপ্রিয় টিভি চ্যানেলেরসাংবাদিকের এমন হত্যাকাণ্ডে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে।

কুপিয়ে খুন মহিলা সাংবাদিক সুবর্ণা নদী, চাঞ্চল্য পাবনায়

৩২ বছরের সুবর্ণা বাংলাদেশের আনন্দ টিভির সাংবাদিক ছিলেন। এর আগে তিনি জাগ্রত বাংলা, বিডিনিউজ ২৪ ডট কম-এও সাংবাদিক হিসাবে কাজ করেন। উল্লেখ্য, বাংলাদেশের পাবনার বাসিন্দা সুবর্ণারসঙ্গে বহুদিন ধরেই তাঁরা স্বামীর ডিভোর্সের মামলা চলছিল। তাঁদের একটি ৯ বছরের মেয়েও রয়েছে ।

জানা গিয়েছে, গতকাল রাতে, সুবর্ণার পাবনার বাড়িতে পৌনে এগারটা নাগাদ কয়েকজন আততায়ী হামলা করে বলে খবর। এরপর দরজা খুলতেই সুবর্ণাকে হত্যা করে পালায় আততায়ীরা। বহুবার তাঁকে কুপানো হয়েছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে।এমন অবস্থাতে এই মহিলা সাংবাদিককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে , চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গোটা ঘটনার তদন্ত নেমেছে পাবনা পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+