Ex-Pakistan PM Imran Khan: তোষাখানা মামলায় গ্রেফতার ইমরান, তিন বছরের কারাদণ্ডের নির্দেশ
Ex-Pakistan PM Imran Khan: তোষাখানা ( Toshakhana) মামলায় দোষী সাব্যস্ত ইমরান খান। আর এরপরেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, তিন বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।
আর এই নির্দেশ সামনে আসতেই পাকিস্তান জুড়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। শুধু তাই নয়, অশান্তির আশঙ্কায় জোরদার করা হয়েছে সে দেশের নিরাপত্তাও। পাকিস্তানের জিও টিভিতে প্রকাশিত খবর অনুযায়ী, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে দোষী সাব্যস্ত করেছে জেলা দায়রা আদালত।

আর এরপরেই তিন বছরের সাজা শোনানো হয়েছে। আর নির্দেশ সামনে আসার পরেই ইসলামাবাদ পুলিশ গ্রেফতার করা হয়েছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে। এমনটাই জিও টিভিতে প্রকাশিত খবরে বলা হয়েছে। সামনেই পাকিস্তানে সাধারণ নির্বাচন। আর সেই নির্বাচনে কামব্যাক করতে পারেন ইমরান খান। এমনটাই জল্পনা ছিল। কিন্তু এই নির্দেশ সামনে আসার পর কার্যত অনিশ্চিত হয়ে গেল প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর রাজনীতিতে ফেরা।
পাকিস্তানের দল পিটিআইয়ের তরফে ইতিমধ্যে একটি বিবৃতি দেওয়া হয়েছে। যেখানে এই ঘটনাকে লজ্জাজনক বলে অ্যাখ্যা দেওয়া হয়েছে। পিটিআইয়ের দাবি, ইমরান খানকে জেলে পাঠানোর জন্যে আইনের নামে প্রহসন করা হয়েছে। এদিনের শুনানিতে জেলা দায়রা আদালতের বিচারক হুমায়ূন দিলাওয়ার বলেছেন, ইমরান খান পাকিস্তানের নির্বাচন কমিশনে ভুয়ো তথ্য দিয়েছেন। এছাড়া দুর্নীতি দুর্নীতিতে দোষী সাব্যস্ত হয়েছে।
Ex-Pakistan PM Imran Khan: ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ কি?
বলে রাখা প্রয়োজন, পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ থেকে সরে যেতেই Toshakhana মামলা সামনে আসে। এক দুবাইয়ের ব্যবসায়ী একের পর এক চাঞ্চল্যকর দাবি করেন। বলেন, ২০ লাখ ডলারে ইমরান খানের উপহার পাওয়া ঘড়িটি কিনেছিলেন।
সৌদি আরবের রাজা মহম্মদ বিন সলমন বহুমূল্য ঘড়ি উপহার হিসাবে তাঁকে দিয়েছিলেন বলেও দাবি করা হয়। শুধু তাই নয়, বিদেশ সফরে গিয়ে ইমরান খান যে সমস্ত উপহার পেয়েছিলেন সেগুলি প্রায় ১৪০ মিলিয়নে বিক্রি করে ছিলেন বলেও অভিযোগ।
Former Pakistan Prime Minister Imran Khan arrested after found guilty in Toshakhana case, reports Pakistan's Geo News pic.twitter.com/3gQ7TTJ02x
— ANI (@ANI) August 5, 2023
উল্লেখ্য, শুক্রবার ইমরান খানের আর্জি খারিজ করে দিয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। উপহার সংক্রান্ত একটি মামলা খারিজ করার আর্জি জানিয়েছিলেন পাক প্রাক্তন প্রধানমন্ত্রী। বলে রাখা প্রয়োজন, গত বছরের অক্টোবরে পাকিস্তানের নির্বাচন কমিশন তাঁর বিরুদ্ধে ভুল তথ্য এবং বিবৃতি দেওয়ার অভিযোগ এনেছিল।
গোটা দেশ জুড়ে ইমরানের বিরুদ্ধে ১৪০ টিরও বেশী মামলা চলছে। সন্ত্রাস, দুর্নীতি খুনের মতো মামলাও রয়েছে বলে জানা গিয়েছে।
-
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
ভোটে নতুন ট্রেন্ড! দাড়ি কাটা থেকে রান্না, ভোটারদের মন জিততে নজিরবিহীন প্রচারে প্রার্থীরা -
ভোটে কড়া নজর কমিশনের, একগুচ্ছ বিধি জারি নির্বাচন কমিশনের -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ









Click it and Unblock the Notifications