নিউ ইয়র্কে পাশাপাশি দুই বহুতলে বিস্ফোরণে মৃত ৩, নিখোঁজ একাধিক

সূত্রের খবর অনুযায়ী, বুধবার সকাল সাড়ে ন'টা নাগাদ পার্ক অ্যাভেনিউ-এ ১১৬ স্ট্রিটে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের ফলে দুটি ৫তলার বাড়ি ধুলিস্যাৎ হয়ে গিয়েছে। অনুমান গ্যাল লিক করার কারণেই এই বিস্ফোরণ হয়েছে। তবে সরকারিভাবে বিস্ফোরণের কোনও কারণ সুনির্দিষ্টভাবে জানানো হয়নি।
এই বিস্ফোরণের ফলে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধোয়ায় ছেয়ে যায় চারিদিক। সাহায্য়ের জন্য হুড়োহুড়ি পড়ে যায়। কেউ ওই ইট-কাঠ পাথরের ধ্বংসস্তুপের উপর দিয়েই খালি পায়ে হাটতে শুরু করে দেন। কেউ বাচ্চা কোলে নিয়ে দিশাহীনভাবে ঘুরে বেড়ান।
বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশী ছিল যে নিউইয়র্কের ভুকম্পলিক স্টেশনে কম্পনের হাল্কা সংকেত ধরা পড়ে।












Click it and Unblock the Notifications