US Presidential Election: জয় নিশ্চিত হতেই ডোনাল্ড ট্রাম্পকে ফোন বাইডেনের! আমন্ত্রণ দিলেন হোয়াইট হাউসে আসার

2024 US Presidential Election: দীর্ঘ চার বছর পর ফের একবার মার্কিন মসনদে ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)! এখনও পর্যন্ত যে ফলাফল সামনে এসেছে ২৯৪টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন রিপাবলিকানদের এই প্রার্থী। অন্যদিকে কমলা পেয়েছেন মাত্র ২২৩ টি ভোট। ফলে যতই দুর্নীতি-কেলেঙ্কারির অভিযোগ থাকুক না কেন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্পকেই চান আমেরিকার মানুষ।

তা স্পষ্ট। আর এরপরেই ভাবী প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানালেন জো বাইডেন। দুর্দান্ত একটা জয়ের পরেই ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেন বর্তমান প্রেসিডেন্ট। ফোনে শুভেচ্ছা জানানোর পাশাপাশি হোয়াইট হাউসেও (White House) তাঁকে আমন্ত্রণ জানান (US Presidential Election) ।

2024 US Presidential Election

এই বিষয়ে হোয়াইট হাউসের তরফে একটি বার্তা দেওয়া হয়েছে। যেখানে ট্রাম্পের সঙ্গে বাইডেনের ফোনালাপের কথা জানানো হয়েছে। শুধু তাই নয়, ক্ষমতা হস্তান্তর হওয়া নিয়েও ভাবী প্রেসিডেন্টকে সবরকম সাহায্যের আশ্বাস বাইডেন দিয়েছেন বলেও জানানো হয়েছে।

ট্রাম্পকে বাইডেন জানিয়েছেন, কবে হোয়াইট হাউসে তাঁর সঙ্গে দেখা হবে সে বিষয়ে আগামীদিনে কথা বলবে আধিকারিকরা। আলোচনার মাধ্যমে একটি তারিখ ঠিক করা হবে। অন্যদিকে এখন জয়ে পেলেও মার্কিন মসনদে বসতে বসতে ট্রাম্পের আরও কয়েকটা মাস লাগবে। জানুয়ারিতে পাকাপাকি ভাবে হোয়াইট হাউসের বাসিন্দা হবেন। দীর্ঘ কয়েকমাস ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া যাতে সুষ্ঠ ভাবে হয় তাও ট্রাম্পকে নিশ্চিত করেছেন বাইডেন। দীর্ঘ ফোনালাপে সন্তোষ প্রকাশ করেছেন ভাবী প্রেসিডেন্ট।

তাঁর এক আধিকারিক জানিয়েছেন, বাইডেনের সঙ্গে কথা বলে খুশি ট্রাম্প। হোয়াইট হাউসের তাঁর সঙ্গে বৈঠক করার জন্য তিনি মুখিয়ে আছেন বলেও জানানো হয়েছে। জানা যাচ্ছে, আজ বৃহস্পতিবার জাতির উদ্দেশ্য ভাষণ দেবেন জো বাইডেন। নির্বাচন সংক্রান্ত এবং একাধিক ইস্যুতে বক্তব্য রাখতে পারেন তিনি, এমনটাই শোনা যাচ্ছে।

অন্যদিকে ডেমোক্যাট প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে ফোনে কথা বলেন বাইডেন। নির্বাচনে অসাধারণ প্রচারের জন্য তাঁকে ধন্যবাদ জানান। এমনকি পাশে থাকার বার্তা দেন। পরে বাইডেনের প্রশংসাও শোনা যায় ভাইস প্রেসিডেন্টের বক্তব্যেও। দু'নম্বর হিসাবে তাঁকে বেঁছে নেওয়ার জন্য বাইডেনকে ধন্যবাদ জানিয়েছেন কমলা।

বলে রাখা প্রয়োজন, ট্রাম্পের জয় নিশ্চিত হতেও আমেরিকায় কার্যত অকাল 'দীপাবলি'। রাস্তায় নেমে উচ্ছ্বাস দেখাচ্ছেন ট্রাম্পের অনুগামী এবং রিপাবলিকানরা। আর তা ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সতর্ক মার্কিন প্রশাসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+