পৃথিবীর আদিতম কোরানের খোঁজ মিলল যুক্তরাজ্যে
লন্ডন, ২২ জুলাই : পৃথিবীর অন্যতম আদি কোরানের একটির খোঁজ পাওয়া গেল যুক্তরাজ্যের বার্মিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে।
যাবতীয় পরীক্ষার পর দেখা গিয়েছে, মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরানের যে পাণ্ডুলিপিটি ব্রিটেনে পাওয়া গিয়েছে সেটি কমপক্ষে ১৩৭০ বছরের পুরনো। পৃথিবীর সবচেয়ে পুরনো কোরানগুলির অন্যতম বলেই একে দাবি করা হচ্ছে।

গত এক শতাব্দি ধরেই এই বইটি বার্মিংহ্য়াম বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে সবার অগোচরে পড়ে ছিল বলে জানা গিয়েছে। এপ্রসঙ্গে ব্রিটিশ লাইব্রেরির এই পাণ্ডুলিপি সম্পর্কিত বিশেষজ্ঞ ডঃ মুহম্মদ ইসা ওয়েলে জানান, এই কোরানের আবিষ্কার নিঃসন্দেহে মুসলিমদের জন্য একটি সুখবর।
এটি পাওয়ার পরই কোরানটির রেডিওকার্বন পরীক্ষা হয়। সেখানেই বলা হয়েছে, হজরত মহম্মদের সময়ে এই কোরান লেখা হয়েছিল। এটির ৯৫ শতাংশের বেশি অংশ অক্ষত রয়েছে। আরবীয় স্ক্রিপ্ট হিজাজিতে এটি লেখা হয়েছে।












Click it and Unblock the Notifications