অস্ত্র আমদানিতে চীন-পাকিস্তানের প্রায় তিনগুণ ভারত : সমীক্ষা

অস্ত্র আমদানিতে চীন-পাকিস্তানের প্রায় তিনগুণ ভারত : সমীক্ষা
প্যারিস, ১৭ মার্চ : আগ্নেয়াস্ত্র কেনার ক্ষেত্রে সবচেয়ে বড় ক্রেতাদেশ এখনও ভারতই। গত পাঁচ বছরে প্রতিবেশী দেশ চীন, পাকিস্তানের চেয়ে তিনগুণ বেশী ভারতের অস্ত্র আমদানির হার। সোমবার একটি সুইডেনের থিঙ্ক ট্যাঙ্ক এমনটাই জানাল।

এসআইপিআরআই-এ তথ্য অনুযায়ী ২০০৯-১৩ সালে আগ্নেয়াস্ত্র বিক্রির হার গত পাঁচ বছরের তুলনায় ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এদিকে ২০০৪-০৮ সালের তুলনায় ভারতের আগ্নেয়াস্ত্র আমদানির পরিমান গত পাঁচ বছরে বৃদ্ধি হয়েছে ১১১ শতাংশ।

২০১০ সালে আগ্নেয়াস্ত্র কেনার ক্ষেত্রে সবচেয়ে বড় দেশটির নাম ছিল চীন। কিন্তু গত পাঁচ বছরে চীনকেও ছাপিয়ে গিয়েছে ভারত। ২০০৯ থেকে ২০১৩ সালের মধ্য়ে আগ্নেয়াস্ত্র সরবরাহকারীর তালিকায় ছিল মার্কিন যুক্তরাষ্ট্র,রাশিয়া, জার্মানি, চীন ও ফ্রান্স। মোট অস্ত্র সরবরাহের ৭৪ শতাংশই এই ৫ দেশ করত।

আর অস্ত্র আমদানির ক্ষেত্রে পৃথিবীর সেরা পাঁচের তালিকায় রয়েছে ভারত, চীন,পাকিস্তান,আরব সংযুক্ত আরব আমিরশাহী ও সৌদি আরব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+