হেপাটাইটিসের ওষুধেই সারবে করোনা? কেন্দ্রের কাছে ছাড়পত্র চাইল জাইডাস ক্যাডিলা

হেপাটাইটিসের ওষুধেই সারবে করোনা? কেন্দ্রের কাছে ছাড়পত্র চাইল জাইডাস ক্যাডিলা

গরম পড়তেই ফের গোটা দেশে জাঁকিয়ে বসেছে মারণ করোনা। এদিকে টিকাকরণ শুরু হলেও ধীর কমছে না উদ্বেগ। এমতাবস্থায় এবার হেপাটাইটিসের ওষুধকেই করোনা প্রতিরোধে ঢাল করতে চাইছে বিখ্যাত ওষুধ প্রস্তুতকারক জাইডাস ক্যাডিলা। এমনকী করোনা সারাতে এই ওষুধ প্রয়োগের ছাড়পত্র চেয়ে ইতিমধ্যেই তারা ভারতের ড্রাগ রেগুলেটরি অথরিটিকে (ডিসিজিআই) চিঠিও দিয়েছে বলে জানা যাচ্ছে।

জাইডাসের দাবি ঘিরে চড়ছে আশার পারদ

জাইডাসের দাবি ঘিরে চড়ছে আশার পারদ

সোমবার এক বিবৃতিতে জাইডাস দাবি করেছে পেগ্লেটেড ইন্টারফেরন আলফা ২ নামে হেপাটাইটিসের ওষুধটি করোনা প্রতিরোধে বিশেষ ভাবে সক্ষম। এমনকী করোনা রোগীদের উপর তৃতীয় পর্বের ট্রায়ালে এই ওষুধের প্রয়োগে বড়সড় সাফল্য মিলেছে বলেও জানিয়েছে এই বিখ্যাত ওষুধ প্রস্তুতকারক সংস্থা। এমনকী সংক্রমণ ঠেকাতে এই ওষুধ বিশেষ ভাবে কার্যকরী বলেও দাবি করেছে তারা। আর এখানেই নতুন আশার আলো দেখতে পাচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞেরা।

 বাজারে ‘পেগিহেপ’ নামে বিক্রি হয় এই ওষুধ

বাজারে ‘পেগিহেপ’ নামে বিক্রি হয় এই ওষুধ

সূত্রের খবর, পেগ্লেটেড ইন্টারফেরন আলফা ২ ওষুধটি বাজারে 'পেগিহেপ' নামে বিক্রি করে জাইডাস। এই ওষুধকেই বর্তমানে করোনা নিধনে অন্যতম প্রধান হাতিয়ার করতে চাইছে জাইডাস। এমনকী এই ওষুধের কার্যকারিতা নিয়ে রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গিয়েছে ক্যাডিলা হেলথ কেয়ার এমডি শার্ভিল প্যাটেলকেও। তৃতীয় পর্বের ট্রায়ালে এই ড্রাগ কী করে করোনা প্রতিরোধে বড়সড় ছাপব রাখে সেকথাও ইতিমধ্যএ জানিয়েছেন তিনি।

নেই পার্শ্বপ্রতিক্রিয়া

নেই পার্শ্বপ্রতিক্রিয়া

জাইডাস তার বিবৃতিতে করোনা রোগীদের উপর এই ওষুধের প্রাথমিক পরীক্ষার ফলাফলগুলিও সামনে এনেছে। এমনকী কোন উপায়ে করোনা রোগীরা এই ওষুধের দ্বার দ্রুত সুস্থ হয়ে উঠছেন সে কথাও বিশদে লেখা হয়। একইসাথে এই ড্রাগ নেওয়ার পর শরীরে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়না বলেও দাবি করেছে জাইডাস। এমনকী বয়ষ্কদের ক্ষেত্রে এই ওষুধ বেশ নিরাপদ বলেও মনে করছে জাইডাস।

কী বলছে ভারতের করোনা পরিসংখ্যান ?

কী বলছে ভারতের করোনা পরিসংখ্যান ?

অন্যদিকে ইতিমধ্যেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষের গণ্ডি পার করে ফেলেছে। পরিসংখ্যান বলছে গত সাত মাসে সর্বোচ্চ সংক্রমণ হয়েছে গত ২৪ ঘণ্টায়। আর এই চিত্র দেখেই আতঙ্কিত আম-আদমি। বর্তমান করোনা পরিসংখ্যান বলছে দৈনিক আক্রান্তের নিরিখে ফের বিশ্বের অন্যান্য দেশকে পিছনে ফেলে দিচ্ছে ভারত। এমনকী করোনা তালিকায় ভারতের উপরে থাকা আমেরিকা, ব্রাজিলের রেকর্ডও ফের ভাঙতে শুরু করেছে ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+