Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Zakir Hussain: ভারতীয় শাস্ত্রীয় সংগীতকে বিশ্বদরবারে পৌঁছে দিয়েছিলেন, ফিরে দেখা প্রয়াত জাকির হুসেনের জীবন

ভারতীয় সংগীতের তিনি কিংবদন্তি। তবলার বোলে, সুরের মুর্ছনায় ভাসিতে দিতেন শ্রোতাদের। কয়েকটি প্রজন্ম মোহিত হয়েছিল তাঁর প্রতিভায়। অবশেষে ৭৩ বছর বয়সেই জীবনের পথ শেষ হল উস্তাদ জাকির হুসেনের। আমেরিকার আমেরিকার সান ফ্রান্সিসকোতে একটি হাসপাতালে প্রয়াত হলেন শিল্পী। সেই সঙ্গে ভারতীয় সংগীতের এক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল।

জীবন মানেই উস্তাদের কাছে ছিল সংগীত এবং সুর। ১৯৫১ সালে মুম্বইয়ে জন্ম উস্তাদ জাকির হুসেনের। তাঁর পিতা ছিলেন তবলা বাদক উস্তাদ আল্লা রাখা। তাই সুর তাঁর শিরা উপশিরায় ছিল। সংগীত তাঁর রক্তেই মিশে ছিল। মুম্বইয়ের সেন্ট মিচেল স্কুল থেকে লেখাপরা করেন, এরপর স্নাতক হন মুম্বইয়ে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে। সাত বছর বয়সে তবলা বাজিয়ে সবাইকে মুগ্ধ করে দেন জাকির। সেই শুরু এর থেকে তাঁর জীবনে শুধুই সুর-তাল-ছন্দ।

শুধু ভারতীয় সংগীতেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি। আন্তর্জাতিক আঙিনায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তবলায় সঙ্গত করেছেন পন্ডিত রবিশঙ্কর, উস্তাদ আমজাদ আলি খান, জর্জ হ্যারিসনের মতো কিংবদন্তিদের। ১৯৭৩ সালে জর্জ হ্যারিসন এবং জন হান্ডির অ্যালবামে কাজ করার সুযোগ পান। আন্তর্জাতিক আঙিনায় নিজেকে প্রতিষ্ঠিত করতে খুব বেশি সময় লাগেনি তাঁর।

তবলার প্রতিটি চরণ যেন তাঁর আঙুলের স্পর্শে নতুন ভাষা খুঁজে পেত। বিশ্বসঙ্গীতের মানচিত্রে ভারতকে প্রতিষ্ঠিত করার অন্যতম কারিগর ছিলেন উস্তাদ জাকির হুসেন। ১৯৯৯ সালে একটি মালায়ালাম ছবিতে সংগীত পরিচালনা করেন জাকির হুসেন। সেই ছবির মিউজিক শুধু জাতীয় ক্ষেত্রেই নয় আন্তর্জাতিক ক্ষেত্রেও পুরস্কার জেতে।

এরপর বহু ছবিতে সংগীত পরিচালনা করেন। ২০০০ সালে জাতীয় পুরস্কার পান। ২০২৩ সালের ৩০ জুন 'দিস মোমেন্ট' অ্যালবামটি মুক্তি পায়। মোট আটটি ট্র্যাক রয়েছে এই অ্যালবামে। তিনি যত গুণী শিল্পী তার থেকেও বেশি শিক্ষক। একজন শিক্ষক হিসেবে জাকির হুসেন নতুন প্রজন্মের সঙ্গীতশিল্পীদের প্রতি ছিলেন অত্যন্ত নিবেদিত। তাঁর শিক্ষা ছিল অত্যন্ত প্রাণবন্ত, নির্ভুল এবং গভীর।

জাকির হোসেন সঙ্গীতের জগতে তাঁর অসাধারণ অবদান রেখে গিয়েছেন, । ১৯৮৮ সালে তিনি পদ্মশ্রী সম্মান পান। ২০০২ সালে পান পদ্মভূষণ সম্মান। আর ২০২৩ সালে ভারত সরকারের পক্ষ থেকে কিংবদন্তি এই শিল্পীকে পদ্মবিভূষণ সম্মান প্রদান করা হয়।

পাশাপাশি ভারতীয় সংগীতে বিশেষ অবদানের জন্য সঙ্গীত নাটক অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্ষেত্রেও সাফল্য আছে তাঁর। সাতবার গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিলেন। ৪ বার এই অ্যাওয়ার্ড পান কিংবদন্তি জাকির হুসেন।
জীবনের পথ চলা শেষ হল, কিন্ত থেকে গেল তাঁর সুর এবং সৃষ্টিগুলি। রেখে গেলেন তিনি তাঁর স্ত্রী, দুই সন্তান এবং অসংখ্য ছাত্র, অনুরাগীকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+