অন্ধ্রপ্রদেশে জগন্মোহনের ওপরে বিমানবন্দরেই প্রাণঘাতী হামলা, ছুরি দিয়ে কোপানোর চেষ্টা

অন্ধ্রপ্রদেশের বিরোধী নেতা ওয়াইএসআর কংগ্রেস দলের প্রধান জগন্মোহন রেড্ডির উপরে প্রাণঘাতী হামলা হল। এদিন বিশাখাপত্তনম বিমানবন্দরে এই ঘটনা ঘটেছে।

অন্ধ্রপ্রদেশের বিরোধী নেতা ওয়াইএসআর কংগ্রেস দলের প্রধান জগন্মোহন রেড্ডির উপরে প্রাণঘাতী হামলা হল। এদিন বিশাখাপত্তনম বিমানবন্দরে এই ঘটনা ঘটেছে। ছোরার মতো ধারাল অস্ত্র ব্যবহার করে প্রাণনাশের চেষ্টা হয়েছে। অস্ত্রটি পুলিশ বাজেয়াপ্ত করেছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সেলফি তোলার অছিলায় হামলা করে আততায়ী।

অন্ধ্রপ্রদেশে জগন্মোহনের ওপরে বিমানবন্দরেই প্রাণঘাতী হামলা

পুলিশ আধিকারিকদের নিয়েই বিশাখাপত্তনম বিমানবন্দরে জগন্মোহন দাঁড়িয়ে ছিলেন। পুলিশ আক্রমণকারীকে ধরতে পেরেছে। তার নাম শ্রীনু। সে বিমানবন্দরে ওয়েটারের কাজ করছিল বলে খবর। সুযোগ বুঝে সে ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায়।

তেলাঙ্গানায় ভোটের প্রচারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন জগন্মোহন। তার আগে অন্ধ্রপ্রদেশে ৩০০০ কিমি দূরত্ব ম্যারাথন পদযাত্রা করেছেন জগন্মোহন।

গত ৬ সেপ্টেম্বর তেলাঙ্গানায় সরকার ভেঙে দেন কেসি রাও। এরপরে ৬ অক্টোবর তেলাঙ্গানায় ভোটের দিনক্ষণ জানিয়ে দেয় নির্বাচন কমিশন। আগামী ৭ ডিসেম্বর এই রাজ্যে এক দফায় ভোট হবে। তবে তার আগে বিরোধী নেতাকে খুনের চেষ্টায় স্বাভাবিকভাবেই রাজনীতিতে অন্য মাত্রা যুক্ত হল বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+