আমার কনফার্মড টিকিটে তোমার ট্রেন সফর!

নিয়মানুযায়ী যাত্রী যদি সরকারি কর্মচারি হন তাহলে নির্ধারিত সময়ে ট্রেন ছাড়ার ২৪ ঘন্টা আগেই এই আবেদন করলে চলবে। আপনার আত্মীয় একই পরিবারের হতে হবে।
তবে কোনও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে নির্ধারিত সময়ে ট্রেন ছাড়ার ৪৮ ঘন্টা আগেই এই আবেদন করতে হবে।
যদি যাত্রী সেনাবাহিনী বা পুলিশকর্মী হয় সেক্ষেত্রেও নির্ধারিত সময়ে ট্রেন ছাড়ার ২৪ ঘন্টা আগেই এই আবেদন করলে চলবে। এক্ষেত্রে যাত্রীর দলেরই কোনও সদস্য ওই টিকিটে যাত্রা করতে পারবেন।
এমনকী যাত্রী যদি কোনও বিয়ের আসরে যেতে চান তাহলে ট্রেন ছাড়ার ৪৮ ঘণ্টা আগে তাঁকে লিখিত আবেদন এই বলে করতে হবে যে তাঁর বদলে ওই বিয়ের অনুষ্ঠানে যোগদানকারী কেউ তাঁর টিকিটে যাত্রা করতে চায়।












Click it and Unblock the Notifications