কৃষক আন্দোলনের সমর্থনে গ্রেটা থানবার্গের ‘টুলকিট’ শেয়ার, বেঙ্গালুরু থেকে গ্রেফতার পরিবেশকর্মী
কৃষক আন্দোলনের সমর্থনে গ্রেটা থানবার্গের ‘টুলকিট’ শেয়ার, বেঙ্গালুরু থেকে গ্রেফতার পরিবেশকর্মী
দিন যত গড়াচ্ছে ততই আন্তর্জাতিক আঙিনায় নতুন করে জায়গা করে নিতে শুরু করেছে দিল্লির কৃষক আন্দোলন। ইতিমধ্যেই কৃষকদের পাশে দাঁড়িয়েছেন বিশ্বখ্যাত পরিবেশবিদ গ্রেটা থানবার্গ, মার্কিন পপস্টার রিহানা, মার্কিন উপরাষ্ট্রপতি কমলা হ্যারিসের ভাইঝি মীণা হ্যারিস। এবার গ্রেটার টুইট শেয়ার করায় গ্রেফতার হলেন বেঙ্গালুরুর এক পরিবেশ কর্মী। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে বিভিন্ন মহলে।

‘টুলকিট’ নিয়ে বিতর্ক
প্রসঙ্গত উল্লেখ্য, বিশ্বের পরিবেশ আন্দোলনের অন্যতম মুখ গ্রেটার শেয়ার করা 'টুলকিট' নিয়ে বিতর্ক চলছে বেশ কিছুদিন ধরেই। কৃষকদের সমর্থনে টুইটার একটি টুলকিট শেয়ার করেছিলেন এই আন্তর্জাতিক পরিবেশকর্মী। সেই টুলকিট প্রচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ২১ বছরের এক তরুণী পরিবেশকর্মীকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। তরুণীর নাম দিশা রবি।

কে এই দিশা রবি ?
এদিকে ২১ বছরের দিশা বেঙ্গালুরুর অন্যতম কলেজ মাউন্ট কারমেল কলেজের পড়ুয়া। বেঙ্গালুরু থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। দিল্লি পুলিশের অভিযোগ ছিল পোয়েটিক জাস্টিস ফাউন্ডেশন নামে একটি গ্রুপ এই টুলকিট তৈরি করেছিল। এই গ্রুপটি নাকি আসলে কয়েকজন খালিস্তানিদের নিয়ে তৈরি। তার মধ্যে হিংসা উসকানি দেওয়ার যথেষ্ট উপাদান রয়েছে বলেও অভিযোগ।

দিল্লি পুলিশের এফআইআর
এদিকে গ্রেটা প্রথমে ওই টুইট করার পরে তা মুছেও ফেলন বলে জানা যায়। কিন্তু ততক্ষণে তা আন্তর্জাতিক মহলে ছড়িয়ে পড়ে। এরপরেই গ্রেটার বিরুদ্ধে এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ। যদিও তার জবাবে নতুন করে টুইট করে গ্রেটা জানিয়ে দেন, এরপরও তিনি কৃষকদের পাশেই আছেন। কিন্তু 'টুলকিট' শেয়ার করার কারণেই দিশাকে এদিন বেঙ্গালুরু থেকে গ্রেফতার করে পুলিশ।

কী বলছে দিল্লি পুলিশ ?
সূত্রের খবর, শনিবার সোলাদেভানাহাল্লি-র বাড়ি থেকে দিশাকে গ্রেফতার করে পুলিশ। যদিও পুলিশি জিজ্ঞাসাবাদের সময় এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি। এদিকে দিল্লি পুলিশের পক্ষ থেকে বলা হয়, এই টুলকিটে আদপে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় লড়াই বাঁধিয়ে দেওয়ার ইন্ধন দেওয়া হয়েছে। রয়েছে ভারত সরকারের বিরুদ্ধে অপ্রচার চালানোর একাধিক উপাদান।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications