বাতিল ট্রেনের টিকিটে এবার চড়া যাবে বিমানে! কীভাবে মিলবে সুযোগ
রাজধানী এক্সপ্রেসের টিকিট কনফার্মড না হলে নিখরচায় বিমানে চড়ে গন্তব্যে পৌঁছতে পারবেন যাত্রীরা।
রেলযাত্রাকে এবার বিমানযাত্রার সঙ্গে জুড়ে দিতে চাইছে কেন্দ্র। রাজধানী এক্সপ্রেসের টিকিট কনফার্মড না হলে নিখরচায় বিমানে চড়ে গন্তব্যে পৌঁছতে পারবেন যাত্রীরা। রাজধানীর এসি ফার্স্ট ক্লাস ও এসি ২টিয়ারের টিকিট কাটা যাত্রীরাই এই সুবিধা পাবেন বলে রেল সূত্রে জানা গিয়েছে।

গতবছরে এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান থাকা অবস্থায় এই প্রস্তাব দেন অশ্বিনী লোহানি। সেইসময়ে রেল কোনও সাড়া দেয়নি। এখন তিনি রেল বোর্ডের চেয়ারম্যান। তিনি এবার প্রস্তাবের খসড়া তৈরি করেছেন। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ প্রস্তাবে সাড়া দিলেই নতুন নিয়ম চালু হয়ে যাবে।
রেলে যাতায়াত করা রাজধানীর অনেক যাত্রী প্রতিদিন অনিশ্চিত টিকিটের কারণে রেলযাত্রা করতে পারেন না। যত টিকিটের চাহিদা থাকে তার চেয়ে রেলের আসন কম থাকে। যার ফলে সকলের টিকিট কনফার্ম করা যায় না। এই অবস্থায় বদলাতেই উদ্যোগী হয়েছে রেল।
রাজধানীর এসি ২টিয়ারের ভাড়া আর বিমানের ভাড়া প্রায় সমান থাকে। ফলে বিমানে যাত্রীদের যাতায়াতের সুবিধা করে দিতে পারলে তা বেশ অভিনব হবে। এয়ার ইন্ডিয়ার সংষ্কার নিয়ে কেন্দ্র নতুন করে উদ্যোগী হয়েছে। সেই প্রক্রিয়া সম্পন্ন হলেই রেলের সঙ্গে বিমানযাত্রাকে জুড়ে দেওয়া যাবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications