Yogi Adityanath: উত্তর প্রদেশে দ্রুত টিবি স্ক্রিনিং ও পরীক্ষা! আধিকারিকদের নির্দেশ যোগীর
Yogi Adityanath: যক্ষা রোগীদের চিকিৎসা প্রদানের জন্য নির্দেশ জারি করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্যের যে কোনও ব্যক্তির মধ্যে এই রোগের বিষয়টি নিশ্চিত হওয়ার পরেও সংক্রমণ নিয়ন্ত্রণ রাখার ব্যাপারে আশা প্রদাশ করেছেন তিনি। ২০২৫ সালের মধ্যে দেশকে যক্ষা মুক্ত করতে প্রধানমন্ত্রীর লক্ষ্য পূরণের সঙ্গে সামঞ্জস্য রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
যোগী সরকারও আধিকারিকদের নির্দেশ দিয়ে বলেছে, ন্যাশনাল হাইওয়ে অথরিটির অধীনে তৈরি হওয়া এক্সপ্রেসওয়েগুলির নির্মাণস্থলের কর্মীদের টিবি স্ক্রিনিং ও পরীক্ষা জোরদার করতে হবে। এব্যাপারে উত্তর প্রদেশ যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি এবং ন্যাশনাল হাইওয়ে অথরিটিকে চিঠি পাঠিয়ে টিবি স্ক্রিনিংয়ের জন্য শিবির আয়োজনে সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে।

যক্ষা রোগের লক্ষণ এবং প্রতিরোধ সম্পর্কে তথ্য পেতে এক্সপ্রেসওয়ের ধারে টোল প্লাজা, রেস্ট হাউজ, খাবারের দোকান এবং পেট্রোল পাম্পগুলির কাছ থেকেও সহযোগিতার আবেদন করা হয়েছে। পাশাপাশি জেলার যক্ষা নিয়ন্ত্রণ আধিকারিকদের এব্যাপারে প্রয়োজনীয় তথ্য দিতেও নির্দেশ দেওয়া হয়েছে।
শ্রমিকদের মধ্যে স্ক্রিনিং-এর জন্য শিবির আয়োজন করা হবে। পাশাপাশি যক্ষা রোগীদের সময়মতো চিকিৎসা ব্যবস্থাপনার জন্য ব্যবস্থার কথাও উল্লেখ করা হয়েছে সরকারি তরফে। উত্তর প্রদেশের এক আধিকারিক বলেছেন, রাজ্য থেকে যক্ষা নির্মূল করতে প্রচার অপরিহার্য।












Click it and Unblock the Notifications