Yogi Adityanath: সবুজের আচ্ছাদন ছয় শতাংশ বৃদ্ধির পরিকল্পনা! নির্দিষ্ট সময়সীমা ঘোষণা যোগী আদিত্যনাথের
উত্তর প্রদেশে এবার সবুজের আচ্ছাদন বৃদ্ধির পরিকল্পনা। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) বলেছেন, সবুজের আচ্ছাদন বর্তমানের নয় শতাংশ থেকে বৃদ্ধি করে ১৫ শতাংশে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে। এর জন্য প্রত্যেকটি নাগরিকের ভূমিকে গুরুত্বপূর্ণ বলেও জানিয়েছেন তিনি। যোগী বলেছেন লক্ষ্য অর্জন করতে আগামী চার বছরে ১৭৫ কোটি গাছ লাগাতে হবে।
রাজ্য সরকারের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর প্রদেশের স্থানীয় যেসব সংস্থা রয়েছে, তাদেরকে নিয়ে নগর বন গড়ে তোলা হবে। এব্যাপারে এই বছরে ৩৫ কোটি চারা রোপন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে ১৫ অগাস্ট ১৫ কোটি চারা রোপন করা হবে। মুখ্যমন্ত্রীও (Yogi Adityanath) এব্যাপারে আশাবাদী।

সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ছয় বছরে রাজ্যে ১৩১ কোটির বেশি চারা রোপন করা হয়েছে। এর ফলে উত্তর প্রদেশে সবুজের আস্তরণ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে ২০১৭-১৮ সালে ৫.৭২ কোটি দিয়ে শুরু করা হয়েছিল। আর ২০২২-২৩ সালে ৩৫.৪৯ কোটি চারা রোপন করা হয়েছে।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী (Yogi Adityanath) জানিয়েছে, ভারত সরকারের রিপোর্ট অনুসারে ২০১৫-২০২১ সালের মধ্যে উত্তর প্রদেশে সবুজের আচ্ছাদন ৭৯৪ বর্গ কিমি বেড়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন ১ থেকে ৭ জুলাইয়ের মধ্যে রাজ্য জুড়ে বৃক্ষরোপণের জন্য বিশেষ সচেতনতা প্রচার চালানো হবে।












Click it and Unblock the Notifications