Yogi Adityanath: ডেঙ্গি মোকাবিলায় তৎপর যোগী সরকার, রাজ্যের মেডিক্যাল কলেজগুলির রিপোর্ট নিলেন মুখ্যমন্ত্রী

বর্ষা মাঝামাঝি থেকে ডেঙ্গির প্রকোপ দেখা দিয়েছিল। পরিস্থিতি মোকাবিলায় আগে থেকেই তৎপর যোগী সরকার। সেকারণে আগে থেকেই রাজ্যের মেিডকেল কলেজগুলির পরিস্থিতি পরিদর্শন করলেন যোগী আদিত্যনাথ। মেিডকেল কলেজ হাসপাতালগুলিতে ডেঙ্গি চিকিৎসাক কি কি ব্যবস্থা রয়েছে সেগুলি খতিয়ে দেখেন তিনি।

মোরাদাবাদ, কানপুর, লখনউ এবং গৌতমবুদ্ধ নগরে ডেঙ্গির প্রকোপ বাড়তে শুরু করেছে। সেকারণে পরিস্থিতি আগে থেকে হাসপাতালের পরিস্থিতি খতিয়ে দেখেছেন তিনি। একাধিক জায়গায় থেকে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতি রাজ্যের মেিডকেল কলেজ গুলিতে ডেঙ্গি চিকিৎসা পরিষেবার পর্যাপ্ত বন্দোবস্ত রয়েেছ কিনা সেটা খতিয়ে েদখেছেন তিনি।

yogi adityanath

ডেঙ্গি আক্রান্ত রোগীরা যাতে হাসপাতালে বেড পান সেকারণে সংক্রমণ ছড়ানো হাসপাতালগুলিতে বেড সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ। সব হাসপাতালগুলিতে ডেঙ্গি পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছেন তিনি। দ্রুত যাতে ডেঙ্গি পরীক্ষার ফলাফল রোগীরা হাতে পান সেদিকেও নজর দিয়েছেন যোগী আদিত্যনাথ।

েসই সঙ্গে যোগী আদিত্যনাথ নির্দেশ দিয়েছেন যাঁদের আয়ুষ্মান ভারত কার্ড রয়েছে তাঁরা যেন ডেঙ্গি চিকিৎসায় আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পান সেদিকে নজর রাখতে নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ। রাজ্যের একাধিক জেলায় মশা নিধন অভিযান শুরু করা হয়েছে।

শামলি, মৌ, মহারাজগঞ্জ, সম্বল জেলার পাশাপাশি মইনপুর, কাশগঞ্জ, হামিরপুর, হাথরাসেও চলছে মশা নিধন অভিযান। বাসিন্দাদের সচেতন করা হচ্ছে। যাতে তাঁরা েডঙ্গি সংক্রমণ নিয়ে সচেতন হতে পারেন সেজন্য জেলা শাসক দের কড়া নির্দেশ দিয়েছে যোগী সরকার। সেই মতো ডেঙ্গি সচেতনতা অভিযান শুরু হয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+