Yogi Adityanath: এবার হোয়াটস অ্যাপেও রাজ্যবাসীর অভাব অভিযোগ শুনবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
রাজ্যবাসীর অভাব অভিযোগ শোনার জন্য এতোদিন জনতা দরবার করতেন যোগী আদিত্যনাথ। এবার চালু করলেন হোয়াটস অ্যাপ। এবার হোয়াটস অ্যাপের মাধ্যমেও সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীরে নিজেদের অভাব অভিযোগ জানাতে পারবনে উত্তরপ্রদেশবাসী।
সেখানে শুধু অভিযোগ জানানো নয়, রাজ্যের উন্নয়নে বা এলাকার উন্নয়নে যদি তাঁদের কোনও চিন্তা ভাবনা থাকে সেটাও এই হোয়াটস অ্যাপের মাধ্যমে রাজ্যবাসীকে জানাতে পারবেন উত্তর প্রদেশবাসী। এই হোয়াটস অ্যাপের মাধ্যমে সরাসরি মুখ্যমন্ত্রীর দফতরের সঙ্গে যোগাযোগ করতে পারবেন তাঁরা।

রাজ্যের উন্নয়নে রাজ্যবাসীদের সহযোগিতা চেয়েছিলেন যোগী আদিত্যনাথ। সেকারণে ক্ষমতায় আসার পর থেকেই জনতা দরবার শুরু করেন। যাতে জনতার অভিযোগ কোনও ভাবে অন্য কোনও রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয় সেকারণেই সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে চাইছিলেন তিনি। এবং সেকারণেই প্রায় প্রতিমাসেই জনতার দরবার শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
এবার যাতে ঘরে বসেই তাঁর সঙ্গে রাজ্যের মানুষ যোগাযোগ করতে পারেন সেকারণে হোয়াটস অ্যাপ নম্বর চালু করেছেন তিনি। এই হোয়াটস অ্যাপ পরিষেবার মাধ্যমে সহজেৎ রাজ্যের মানুষ মুখ্যমন্ত্রীর দফতরে তাঁদের অভাব অভিযোগ এবং ভাবনা চিন্তা জানাতে পারবে। এই প্রথম রাজ্যের মানুষের কাছে সরসারি ডিজিটাল মাধ্যমে সরকারের কাছে নিজেদের দাবি দাওয়া অভিযোগ জানানোর পথ খুঁজে পেয়েছেন।
মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দিয়েছেন আধিকারীকদের যে তাঁরা যেন এই হোয়াটসঅ্যাপ মাধ্যমটির উপরে সরাসরি নজর রাখে এবং রাজ্যবাসী কোন কোন অভাব অভিযোগ জানাচ্ছে তা সুনিশ্চিত করে যেন দ্রুত তার সমাধান করা হয়। এমনকী রাজ্যবাসী যদি কোনও ভাবনাচিন্তা হোয়াটস অ্যাপের মাধ্যমে দিয়ে যাতে সেটাও নজরে রাখার নির্দেশ দিয়েছেন তিনি।
এমনকী যোগী আদিত্যনাথ নিজে এই হোয়াটসঅ্যাপ নম্বরের বিভিন্ন ম্যাসেজের উপরে নজর রাখবেন বলেও জানিয়েছেন। কাজেই এবার উত্তর প্রদেশবাসীর কাছে একেবারে সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগা যোগের মাধ্যম হাতের মুঠোয় চলে এসেছে। এবার থেকে আর জনতা দরবারের জন্য অপেক্ষা করতে হবে না তাঁদের সরাসরি তাঁরা যোগাযোগ করতে পারবেন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে।












Click it and Unblock the Notifications