Yogi Adityanath: রাজ্যের একাধিক রেলস্টেশনের উন্নয়নে জোর মোদী সরকারের, ধন্যবাদ জানালেন যোগী আদিত্যনাথ
স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে তৎপর মোদী সরকার। গোটা দেশের ৫০৮টি রেলস্টেশনের উন্নয়নের প্রকল্পের শিলান্যাস করেছেন তিনি। মোদী সরকারে এই উদ্যোগের প্রশংসা করে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
গোটা দেশে যে ৫০৪টি স্টেশনকে অত্যাধুনিক করে গড়ে তোলা হবে সেই তালিকায় রয়েছে উত্তর প্রদেশের ৫৫টি স্টেশন। অমৃত ভারত স্টেশন প্রকল্প নাম দেওয়া হয়েছে একে। এই প্রকল্পটি রূপায়ণে খরচ পড়বে ৪,৩৫৫ টাকা। মোদী সরকারের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় বলে জানিয়েছেন যোগী। উত্তর প্রদেশের উন্নয়নে ইতিমধ্যেই যোগী সরকার একাধিক কাজ করছেন। বাসস্ট্যান্ডগুলিকে বিমানবন্দরের আদলে সাজিয়ে তোলা হচ্ছে।

গোটা েদশে যে ৫০৪টি স্টেশনকে সাজিয়ে তোলার পরিকল্পনা নিয়েছে মোদী সরকার। সেগুলিকে স্থানীয় শিল্প এবং সংস্কৃতির ছোঁয়া দিয়ে সাজিয়ে তোলা হবে বলে জানানো হয়েছে। সেই মতোই পরিকল্পনা করা হয়েছে। তাতে আরও খুশি যোগী আদিত্যনাথ। কারণ উত্তর প্রদেশের যে স্টেশনগুলিকে সাজিয়ে তোলা হবে সেগুিলকে সাজিয়ে তুলতে সেখানকার শিল্প এবং সংস্কৃতিকেই সাজিয়ে তোলা হবে তাতে কোনও সন্দেহ নেই।
যোগী সরকার গোটা রাজ্যকে উন্নয়নের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। একের পর এক জায়গায় চলছে উন্নয়নের কাজ। সড়ক পরিবহণ থেকে শুরু করে বিমান পরিবহণ একাধিক ক্ষেত্রে উত্তর প্রদেশকে এগিয়ে নিয়ে যেতে চাইছে যোগী সরকার। সেই মতোই কাজ করছেন তিনি। রাজ্যকে শিল্পবান্ধব করে গড়ে তোলার পাশাপাশি পর্যটনেও উন্নয়ন করার উদ্যোগ নিয়েছেন তিনি। সেকারণে গোটা রাজ্যকে সাজিয়ে তোলা হচ্ছে। তাতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে মোদী সরকারও।












Click it and Unblock the Notifications