Yogi Adityanath: দুর্নীতি দমন নিয়ে কড়া বার্তা যোগী আদিত্যনাথের, সতর্ক করে কী বললেন মুখ্যমন্ত্রী
প্রযুক্তির সুফল এবং কুফল িনয়ে বার্তা দিলেন যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন একদিকে প্রযুক্তি যেমন মানুষের জীবনযাত্রার মান বাড়াচ্ছে। ঠিক তেমনই উল্টোদিক থেকে দুর্নীতির প্রবণতাও বাড়াচ্ছে। সেকারণে তিনি বলেছেন এখন মানুষ ক্রমশ প্রযুক্তি নির্ভর হয়ে পড়ছে। তাই মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী।
রাজ্যের উন্নয়নে একাধিক প্রকল্পের কাজ করছেন যোগী। বিশেষ করে রাজ্যকে শিল্পবান্ধব করে গড়ে তুলতে তৎপর হয়েছেন যোগী সরকার। গোটা রাজ্যের আধুনিকীকরণে যে প্রযুক্তির বড় হাত রয়েছে সেটা এক কথায় স্বীকার করে নিয়েছেন তিনি। ই এডুকেশন থেকে শুরু করে ডিজিটাল হেলথ কেয়ারের একাধিক পরিষেবা ডিজিটাল মাধ্যমে হয়ে চলেছে।

রাজ্যের যুবাদের টেকনলজির সুফল এবং কুফল উভয় নিয়েই বার্তা দিয়েছেন যোগী আদিত্যনাথ। তিনি যুবাদের প্রযুক্তির কুফল নিয়ে সতর্ক থাকতে বলেছেন। রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারে যেমন মানুষের উন্নয়ন ঘটেছে। ঠিক তেমনই একাধিক ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার করে দুর্নীতিও বাড়ছে।
একাধিক জায়গায় সরকারি ওয়েব সাইট হ্যাক করা থেকে একাধিক ক্ষেত্রের ব্যবহার করে প্রতারণার ছক কষা হচ্ছে। কাজেই প্রযুক্তির ব্যবহারে একদিকে যেমন ভাল দিক রয়েছে আরেক দিকে তেমনই খারাপ দিক রয়েছে বলে সতর্ক করেছেন তিনি।












Click it and Unblock the Notifications