Yogi Adityanath: শিক্ষায় এসেছে সমতা, সরকারি বিদ্যালয়ে ভর্তি হয়েছে ৪০ লক্ষ শিক্ষার্থী, জানালেন যোগী আদিত্যনাথ
২০১৭ সালে ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে উত্তরপ্রদেশের বিজেপি সরকার। শুধু উচ্চস্তরের শিক্ষাতেই একইসঙ্গে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাতেও জোর দিয়েছে যোগী আদিত্যনাথের সরকার।তাঁর সরকারা শিক্ষা ব্যবস্থায় সমতা আনার ক্ষেত্রেও যে সমান উদ্যোগ নিয়েছে বিধানসভায় তা জানালেন যোগী আদিত্যনাথ।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে জানিয়েছেন যে উত্তরপ্রদেশে শিক্ষায় সমতা আনার জন্য ব্যাপক প্রচেষ্টা করা হয়েছে যা সামাজিক বৈষম্য দূর করতে সহায়ক হবে।উত্তরপ্রদেশ বিধানসভা পরিষদে প্রশ্নোত্তর চলাকালীন একজন নির্দল বিধায়ক আকাশ আগরওয়ালের প্রশ্নের উত্তরে আদিত্যনাথ বলেন, যে গত সাত বছরে রাজ্যে শিক্ষার স্তর উন্নত করার প্রচেষ্টা জারি রেখেছে তাঁদের সরকার।

যোগী আদিত্যনাথ বলেন, কায়কল্প অভিযানের অধীনে বেসিক এডুকেশন কাউন্সিলের ১,৩২,০০০ স্কুলে পরিকাঠামো উন্নত করার প্রচেষ্টা করা হয়েছে। রাজ্যের সরকারি স্কুলে ৪০ লক্ষ্যের বেশি নতুন শিশু ভর্তি হয়েছে। মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন,সমস্ত শিশুকে ব্যাগ, বই, জুতো, মোজা এবং সোয়েটার দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। একইসঙ্গে, উত্তরপ্রদেশ বোর্ডেও এনসিইআরটি পাঠ্যক্রমটি পর্যায়ক্রমে (পদ্ধতিতে) প্রয়োগ করার চেষ্টা করা হচ্ছে।
যখন বেসিক এডুকেশন কাউন্সিল একই পাঠ্যক্রম প্রদান করছে, তখন আমাদের সন্তানদের বেসরকারি স্কুলে পাঠানোর প্রয়োজন নেই বলেও দাবি করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। যোগী আদিত্যনাথ বলেন, এপ্রিল ও জুলাই মাসে 'স্কুল চলো' অভিযান চালানো হয়। এর ফলে ছাত্র-ছাত্রী সংখ্যা বৃদ্ধি্ পাচ্ছে।
উত্তর প্রদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে একধিক উদ্যোগ নিয়েছে যোগী সরকার। এবার রাজ্যে প্রধানমন্ত্রী রাইজিং ইন্ডিয়া স্কুল প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছেন আগেই। তার জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ করেছেন যোগী আদিত্যনাথের সরকার।এই প্রকল্পে প্রথমে ৯২৮টি স্কুল তৈরি করা হবে। তাতে প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যস্ত ক্লাস থাকবে। ৪০৪ কোটি টাকা খরচ করে এই স্কুলগুলি করা হবে।
এর পাশাপাশি র্দুনীতি্ রুখতেও কঠোর ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে কড়া পদক্ষেপ করেছে উত্তরপ্রদেশ সরকার। ভুয়ো নথি দিয়ে চাকরি পেয়েছেন এমন কয়েকশো শিক্ষকের চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শুধু তাই-ই নয়, সেই সব শিক্ষকদের কাছ বেতন কেড়ে নেওয়া হবে বলেও প্রশাসন সূত্রে খবর।












Click it and Unblock the Notifications