প্রতিটি কমিশনারেটে তৈরি হবে বিমানবন্দর, বড় ঘোষণা যোগী সরকারের
রাজ্যের পরিবহণ ব্যবস্থা নিয়ে বড় ঘোষণা করলেন যোগী আদিত্যনাথ। রাজ্যের প্রতিটি কমিশনারেটে বিমানবন্দর ৈতরির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, গত ৯ বছরে ভারতের চেহারা বদলে গিয়েছে।
সেই পরিবর্তনের ধারা বজায় রাখতে হবে। সেকারণে আকাশ পথে পরিবহণে জোর দেওয়া জরুরি বলে মনে করেন যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন ২০১৭ সালের আগে উত্তর প্রদেশে মাত্র ২টি বিমানবন্দর কাজ করত। এখন ৯টি বিমানবন্দর কাজ করছে উত্তর প্রদেশে। আরো ১২টি বিমানবন্দর তৈরি করা হচ্ছে।

একেবারেই বদলে গিয়েছে দেশ। সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে আকাশপথে। জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে চাকেরি বিমানবন্দরের উদ্বোধন করতে এসে তিনি বলেছেন এবার প্রতিটি কমিশনারেেট একটা করে বিমানবন্দর তৈরি করা হবে।

গ্লোবাল সামিটে ৩৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগ এসেছে রাজ্যে। তাতে কর্মসংস্থানের বিপুল সম্ভাবনা তৈরি হবে বলে বার্তা দিয়েছেন যোগী আদিত্যনাথ। প্রায় ১ কোটি যুবার কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এখানে। রাজ্যে জলপথের উন্নয়নেও মন দিয়েছে যোগী সরকার। বারাণসী থেকে হলদিয়া পর্যন্ত জলপথ তৈরি করা হয়েছে। আরও নতুন নতুন জলপথ তৈরির কথা বলেছেন তিনি।
যোগী সরকারের শাসনকালে দেশের একের পর এক উন্নয়ন হয়েছে বলে বার্তা দিয়েছেন যোগী আদিত্যনাথ। প্রসঙ্গত গতকাল কংগ্রসের পক্ষ থেকে মোদী সরকারের ৯ বছরের কাজের খতিয়ান নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। তাতে কড়া বার্তা দিয়েছে বিজেপি। গত ৯ বছরে গোটা দেশের ছবিটাই যে বদলে গিয়েছিল সেটা স্পষ্ট হয়ে গিয়েছে।
বিস্তারিত আসছে....












Click it and Unblock the Notifications