Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Yogi Adityanath: আগের কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত হীনতায় ভুগছিল! কংগ্রেসকে নিশানা যোগীর

Yogi Adityanath: কেন্দ্রে পূর্বতম কংগ্রেস নেতৃত্বাধীন সরকারকে নিশানা যোগী আদিত্যনাথের। তিনি কেন্দ্রের পূর্ববর্তী সরকারকে সিদ্ধান্তহীনতার সরকার বলে আক্রমণ শানিয়েছেন। তিনি বলেছএন, সিদ্ধান্তহীনতায় ভুগছিল, আর দুর্নীতি এতটাই প্রবল হয়ে উঠেছিল যে এটি সাধারণ মানুষের মধ্যে অবিশ্বাস তৈরি করেছিল।

লখনৌতে ৩৩০০ কোটি টাকার দুটি জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধনের পরে যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) বক্তব্য রাখছিলেন। সেখানেই তিনি বলেন, ২০১৪ সালের আগে ভারত এবং ২০১৪-র পরবর্তী ভারতের মধ্যে তুলনা করে যোগী আদিত্যনাথ বলেন, ২০১৪ সালের আগে ভারতের পরিকাঠামো খারাপ ছিল।

যোগী আদিত্যনাথ

যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) দাবি, অভ্যন্তরীন নিরাপত্তা হোক কিংবা পরিকাঠামো আজ প্রতিটি ক্ষেত্রেই ভারত স্বনির্ভর হয়ে উঠছে। তিনি বলেছেন, কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার গঠন হওয়ার পরে দেশে যে পরিবর্তন হয়েছে তা লক্ষ্যনীয়।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী (Yogi Adityanath) বলেছেন, একটা লক্ষ্যণীয় পার্থ রয়েছে। ভারতের পরিকাঠামো ২০১৪ সালের আগে খারাপ অবস্থায় ছিল। অটল বিহারী বাজপেয়ার আমলে তৈরি চার, ছয় ও আটলেনের রাস্তাগুলি ভাল চলেছে। কিন্তু পরবর্তী কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের সময়ে নতুন কোনও প্রকল্পের অগ্রগতি হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেছেন, পরিকাঠামো দুর্বল হলে উন্নয়ন হবে না। আর উন্নয়ন না হলে চাকরি তৈরি হবে না। যোগী আদিত্যনাথের দাবি নিরাপত্তার ক্ষেত্রেও ভারত স্বনির্ভর হয়ে উঠেছে। আজ শত্রুরা অসৎ উদ্দেশ্য নিয়ে তাকাতে পারে না। লখনৌ-এর ডিফেন্স করিডর উত্তর প্রদেশে মেক ইন ইন্ডিয়া প্রকল্পের বাস্তবায়ন করেছে।

মুখ্যমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারে বারে বলেন উন্নয়নের কোনও বিকল্প নেই। যোগী (Yogi Adityanath) বলেছেন, একমাত্র উন্নয়নই পারে দেশ ও উত্তর প্রদেশের যুব সমাজকে নতুন করে দিক নির্দেশনা করতে।

যোগী আদিত্যনাথ

তিনি বলেছেন ২০১৪ সালের আদে দেশের কৃষকরা শএাষণের শিকার ছিল। সেই সময় তাঁরা তাঁদের পণ্যের ন্যায্য মূল্য পেতেন না। কিন্তু আজকের ব্যবস্থা কৃষকদের জীবনে ব্যাপক পরিবর্তন এনেছে। বাজারে পরিবর্তনের সঙ্গে কৃষকদের আয় বেড়েছে বলে দাবি করেছেন তিনি। পাশাপাশি তাঁর দাবি কৃষকরা যথাসময়ে ক্ষতিপূরণ পাচ্ছেন।

সরকারি এই অনুষ্ঠানে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী (Yogi Adityanath) ছাড়াও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সড়ক পরিবহণমন্ত্রী নীতীন গড়কড়ি উপস্থিত ছিলেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+