যোগী-র রাজ্যে ছোটি দিওয়ালির বড় সেলিব্রেশন, থাকছে চমক
যোগীর রাজ্যে এবার নয়া কায়দায় দিওয়ালি উদযাপন। অযোধ্যায় ১৮ অক্টোবরের ১৫ ঘন্টার ছোটি দিওয়ালি পালন হবে।
কথিত আছে রাম ১৪ বছরের বনবাসের শেষে যখন অযোধ্যায় ফিরেছিলেন তখন অযোধ্যাবাসী মেতে উঠেছিলেন দিওয়ালি উৎসবে। সেই সুপ্রাচীন ঐতিহ্যকেই প্রতিষ্ঠিত করতে নতুন ভাবে দিওয়ালি পালনের ভাবনায় যোগী সরকার।

উত্তরপ্রদেশে ক্ষমতায় আসার পর এটাই প্রথম দিওয়ালি। তাই অনুষ্ঠানের জাঁকে কোনও কসুর করছেন না নবনির্বাচিত মুখ্যমন্ত্রী। দিওয়ালির - আগের দিনই ছোটে দিওয়ালি ঘিরে বেরোচ্ছে বিভিন্ন মিছিল, রয়েছে হেরিটেজ ওয়াক।


সকাল থেকে যে অনুষ্ঠান শুরু হয়েছে তা চলবে ১৫ ঘন্টা লম্বা। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে নিমন্ত্রণ পেয়েছেন তাবড় হাইপ্রোফাইল ব্যক্তিত্ব এবং এনআরআই-রাও। বিকেলে মিছিল যেখানে পৌঁছবে সেই রামকথক পার্কের বাড়তি আকর্ষণ যোগী আদিত্যনাথকে রামের মুকুট পড়ে রাম সেজে দেখা যাবে। সব মিলিয়ে দিওয়ালির আগেই ছোটি দিওয়ালি ঘিরে মাতোয়ারা অযোধ্যা।














Click it and Unblock the Notifications