Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

যোগী-রাজ্যে ‘স্কুল চলো অভিযান’, ১০০ শতাংশ স্বাক্ষরতা নিশ্চিত করতে উদ্যোগী আদিত্যনাথ

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যে ১০০ শতাংশ স্বাক্ষরতা নিশ্চিত করতে উদ্যোগী হয়েছেন। সেই লক্ষ্য নিয়েই তিনি শুরু করেছেন 'স্কুল চলো অভিযান'। উত্তরপ্রদেশ বেসিক এডুকেশন কাউন্সিলের অধীনে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে ১০০ শতাংশ নথিভুক্তি নিশ্চিত করতে চান যোগী আদিত্যনাথ।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ১ এপ্রিল শনিবার স্কুল চলো অভিযান চালু করেন। সরকারের পক্ষ থেকে শুক্রবার এক বি্জ্ঞপ্তি দিয়ে তা জানানো হয়েছিল। সেইমতো শনিবার তিনি চালু করলেন স্কুল চলো অভিযান। লোক ভবনে আয়োজিত অনুষ্ঠান থেকে যোগী আদিত্যনাথ জানান ১০০ শতাংশ স্বাক্ষরতা নিশ্চিতকরনের কথা।

স্বাক্ষরতা অভিযানের অংশ হিসেবে

স্বাক্ষরতা অভিযানের অংশ হিসেবে

গত বছর এপ্রিলে শ্রাবস্তী থেকে এই প্রচার শুরু করেছিলেন। তারপর সরকার স্কল চলো অভিযানের প্রচার চালিয়ে যাচ্ছে গোটা রাজ্যজুড়ে। রাজ্য সরকার এই অভিযানের আওতায় ইতিমধ্যে অনেক শিশুকে স্কুলে ভর্তি করেছে। স্বাক্ষরতা অভিযানের অংশ হিসেবে স্কুল থেকে বাদ পড়া শিশুদের ফের শিক্ষাক্ষেত্রে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা চালানো হচ্ছে।

এগিয়ে উত্তরপ্রদেশ, স্কুল চলো অভিযানে মন্ত্রীরা

এগিয়ে উত্তরপ্রদেশ, স্কুল চলো অভিযানে মন্ত্রীরা

এই মর্মে উত্তরপ্রদেশের স্কুল শিক্ষার মহাপরিচালক বিজয় কিরণ আনন্দ বলেছেন, "সরকারি স্কুলে সর্বাধিক সংখ্যক শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে উত্তরপ্রদেশ এগিয়ে রয়েছে। অন্য রাজ্যের থেকে অনেক বেশি এগিয়ে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ অনেক স্কুলছুট শিশুকে ফিরিয়ে এনেছে শিক্ষায়।

ছেলেদের ফের শিক্ষাঙ্গনে ফিরিয়ে আনার লক্ষ্যে

ছেলেদের ফের শিক্ষাঙ্গনে ফিরিয়ে আনার লক্ষ্যে

তিনি জানান, বাকি শিশুদেরও ফিরিয়ে আনার চেষ্টা চলছে। আমরা ইতিমধ্যে চার লক্ষ শিশুকে শনাক্ত করেছি। অনেক ছেলে-মেয়ে নানা কাজে মনোনিবেশ করেছে। সেইসব কর্মরত ছেলে-মেয়েদের বাড়ি গিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলেছেন। ছেলেদের ফের শিক্ষাঙ্গনে ফিরিয়ে আনার কাজ করা হয়েছে।

শিক্ষকরাও স্কুলছুট শিশুদের বাড়ি পরিদর্শন করবেন

শিক্ষকরাও স্কুলছুট শিশুদের বাড়ি পরিদর্শন করবেন

এই স্কুল চলো অভিযানের অধীনে মডেল স্কুলগুলিতে অনুষ্ঠানের আয়োজন করা হবে। সে জন্য মন্ত্রীদের এবং জনপ্রতিনিধিদের দায়িত্ব দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই ড্রাইভের অংশ হিসেবে শিক্ষকরাও স্কুলছুট শিশুদের বাড়ি পরিদর্শন করবেন।

ছাত্রীদের বাড়িতে গিয়ে বোঝাবেন শিক্ষকরা

ছাত্রীদের বাড়িতে গিয়ে বোঝাবেন শিক্ষকরা

বিশেষ করে ছাত্রীদের বাড়িতে গিয়ে তাদের স্কুলে ফিরে যেতে উৎসাহিত করা হবে। তাদের অভিভাবকদের ইউনিফর্ম, জুতা, মোজা এবং অন্যা্নয শিক্ষাসামগ্রী কেনার জন্য ১২০০ টাকা করে দেওয়া হবে। একই সঙ্গে গ্রামে গ্রামে 'শিক্ষা চৌপাল' আয়োজনের মাধ্যমে মেধাবী ছেলে-মেয়েদের উৎসাহিত করা হবে। অভিভাবক-শিক্ষক এবং স্কুল পরিচালনা কমিটির সভাও আয়োজন করা হবে নিয়মিত।

সবাইকে যাতে ভর্তি করা য়ায় স্কুলে সেই ব্যবস্থা

সবাইকে যাতে ভর্তি করা য়ায় স্কুলে সেই ব্যবস্থা

যোগী আদিত্যনাথ সরকার শিক্ষার মান ফেরাতে উদ্যোগী হয়েছে। স্বাক্ষরতায় তারা ১০০ শতাংশ পূর্ণ করার লক্ষ্যমাত্রা রেখেছেন। সেই লক্ষ্যে শিশুশিক্ষা থেকে ১০০ শতাংশ স্কুলে উপস্থিতি নিশ্চিত করতে চাইছে। রাজ্য যাতে কোনো স্কুলছুট না থাকে, সবাইকে যাতে ভর্তি করা হয় স্কুলে সেই ব্যবস্থা করেছেন যোগী আদিত্যনাথ

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+