Yogi Adityanath: উত্তর প্রদেশের স্কুলগুলিতে জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন! পর্যালোচনা মুখ্যমন্ত্রী যোগীর
Yogi Adityanath: রাজ্যের অটল বিদ্যালয়, প্রধানমন্ত্রী শ্রী বিদ্যালয় ও মুখ্যমন্ত্রী অভ্যুদয় বিদ্যালয়গুলিকে সময়মতো আপগ্রেড করে কম্পোজিট স্কুল কমপ্লেক্স তৈরি করতে হবে। রাজ্যে জাতীয় শিক্ষানীতির প্রয়োগ নিয়ে এমনটাই মন্তব্য করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
মুখ্যমন্ত্রী বলেছেন, স্কুলগুলি এনইপি ২০২০-র ওপর ভিত্তি করে পরিচালিত হওয়া উচিত এবং শিশুদের আনুষ্ঠানিক শিক্ষা প্রদানের পাশাপাশি খেলাধূলার সঙ্গে জড়িত হওয়া উচিত। একটি সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জাতীয় শিক্ষা নীতি নিয়ে মুখ্যমন্ত্রী উচ্চ শিক্ষা, মাধ্যমিক শিক্ষা ও প্রাথমিক শিক্ষা বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বলেছেন, এনইপি সম্পর্কে শিক্ষকদের সচেতন করতে সব জেলায় কর্মশালা করা উচিত। তিনি আরও বলেছেন, ভারতীয় জ্ঞান, স্থানীয় অনুশীলন এবং ঐতিহাসিক দিলগুলিকে অন্তর্ভুক্ত করে একটি রাষ্ট্রীয় পাঠ্যক্রম কাঠামো তৈরি করা উচিত।
মুখ্যমন্ত্রী বলেছেন, শিক্ষার্থীদের লার্নিং বাই ডুইং-এর মাধ্যমে বৃত্তিমূলক কোর্সের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া উচিত এবং ক্যারিয়ার কাউন্সেলিং প্রদান করা উচিত। পাশাপাশি ছাত্রছাত্রীদের জন্য সামগ্রিক রিপোর্ট কার্ড তৈরি করা এবং ডিজিটাল লাইব্রেরিও তৈরি করা উচিত। এছাড়াও ছাত্রীদের আত্মরক্ষায় প্রশিক্ষণের ওপরেও জোর দিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications