মানুষকে স্বস্তি দিয়ে সস্তায় বিদ্যুৎ দেবে যোগী সরকার! যুগান্তকারী সিদ্ধান্ত সরকারের
গত কয়েক বছর ধরে উত্তরপ্রদেশের ক্ষমতায় যোগী আদিত্যনাথ। আর এই কয়েক বছরে ধীরে ধীরে বদলে গিয়ে সে রাজ্য। ধর্মীয় স্থানগুলিকে বদলে ফেলা হয়েছে। বদল হয়েছে যাতায়াত ব্যবস্থাতেও
Power Supply In Uttar Pradesh: যোগী আদিত্যনাথ সরকারের আমলে কার্যত উন্নয়নের বিপ্লব ঘটছে। রাস্তা থেকে শুরু করে একের পর এক বিমানবন্দর তৈরি হচ্ছে। এমনকি কৃষকদের কথা ভেবে একাধিক সিদ্ধান্ত নিয়ে যোগী সরকার। এবার বিদ্যুতের দামে সাধারণ মানুষকে স্বস্তি দিতে চলেছে উত্তরপ্রদেশ সরকার।
বিচ্ছিন্ন ভাবে যাতে বিদ্যুৎ পরিষেবা সস্তায় মানুষকে দেওয়া যায় সেদিকে তাকিয়ে বড়সড় সাফল্য যোগী সরকার পেয়েছে বলে জানা গিয়েছে।

উত্তরপ্রদেশের মাটিতে বিদ্যুৎ তৈরি হবে।
এবার উত্তরপ্রদেশের মাটিতে বিদ্যুৎ তৈরি হবে। আর এজন্যে নর্দান কোল ফিল্ড লিমিটেডের তরফে পারি উৎপাদন কেন্দ্রকে কয়লা দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই উৎপাদন কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বছরে ৪০০ কোটি টাকা খরচ কমে যাবে বলে মনে করা হচ্ছে। আর তাতে রাজ্যের মানুষকে ৯০০ মেগাওয়াট পর্যন্ত সস্তায় বিদ্যুৎ পরিষেবা দেওয়া যাবে বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, একেবারে সস্তাতে বিদ্যুৎ পরিষেবা দেওয়া যাবে বলেও মনে করছে যোগী সরকার।

দীর্ঘদিন ধরেই এই বিষয়ে চেষ্টা চালানো হচ্ছিল
এই প্রসঙ্গে উত্তরপ্রদেশ পাওয়ার কর্পোরেশন এবং উৎপাদন নিগমের চেয়ারম্যান এম দেবরাজ জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই এই বিষয়ে চেষ্টা চালানো হচ্ছিল। সস্তায় যাতে কয়লা পাওয়া যায় সেজন্যে মন্ত্রকের সঙ্গেও রাজ্যের তরফে যোগাযোগ রাখা হচ্ছিল বলেও জানিয়েছেন ওই ব্যক্তি। যোগী আদিত্যনাথের দীর্ঘ প্রচেষ্টার ফল হিসাবেই নর্দান কোল ফিল্ড লিমিটেডের থেকে সস্তায় কয়লা উত্তরপ্রদেশ পেতে চলেছে বলে জানিয়েছেন এম দেবরাজ। যা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনেই করা হচ্ছে। তিনি জানিয়েছেন, আগে বিসিসিএল থেকে কয়লা নেওয়া হত। কিন্তু অন্যান্য কোল কোম্পানির থেকে এদের কয়লার দাম অনেক বেশি। ফলে অনেক বেশি দামে কয়লা কিনতে হত। যার প্রভাব পড়ত মানুষের উপরেও। তবে নয়া এই সিদ্ধান্তে অনেক সস্তায় যেহেতু কয়লা পাওয়া যাবে সেই কারণে খরচ কম হবে বিদ্যুৎ উৎপাদনে। আর তাতে সাধারণ মানুষ উপকৃত হবে বলেই জানিয়েছেন ওই আধিকারিক।

উন্নয়নে বিপ্লব উত্তরপ্রদেশজুড়ে
মানুষের রায়ে গত বছরই ফের একবার উত্তরপ্রদেশের ক্ষমতায় ফিরেছেন যোগী আদিত্যনাথ। ইতিমধ্যে কর্মসংস্থানে পথ দেখাচ্ছে সে রাজ্য। উত্তরপ্রদেশে ইতিমধ্যে বৈদুতিন গাড়ি তৈরির সংস্থা থেকে শুরু করে প্রতিরক্ষা সামগ্রী তৈরির কারখানা তৈরি হয়েছে। শুধু তাই নয়, পর্যটন ব্যবস্থা ঢেলে সাজাতে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে দাঁড়িয়ে একেবারে উত্তরপ্রদেশের মানুষকে একেবারে সস্তায় বিদ্যুৎ দেওয়ার ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ করল যোগী আদিত্যনাথ। বলে রাখা প্রয়োজন, দেশের মধ্যে সবথেকে দামি বাংলার বিদ্যুৎ। এই নিয়ে বারবার বিক্ষোভ দেখিয়েছে বিজেপি। কিন্তু যোগী সরকারের এই বিষয়ে সিদ্ধান্ত সত্যিই আগামিদিনে দেশকে পথ দেখাবে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।












Click it and Unblock the Notifications