প্রতি জেলায় আলাদা করে হাসপাতালে প্রস্তুতি সারা, করোনা মোকাবিলায় তৎপর যোগী সরকার
নতুন করে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। তার জন্য আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে উত্তর প্রদেশ। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ করোনা পরীক্ষা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে প্রতিজেলায় আলাদা করে করোনা চিকিৎসার হাসপাতাল বরাদ্দ করেছেন িতনি। যাতে কোনও কঠিন পরিস্থিতি তৈরি হলে যেন দ্রুত তার মোকাবিলা করা যায়।

করোনা সংক্রমণ নতুন করে বাড়তে শুরু করেছে দেশে। একাধিক রাজ্যে অ্যাক্টিভ রোগীর সংখ্যা বাড়ছে। গোটা দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা অনেকটাই বেড়েছে। ১০ হাজার ছাড়িয়ে গিয়েছে অ্যাক্টিভ রোগীর সংখ্যা। দৈনিক করোনা সংক্রমণও বাড়তে শুরু করেছে। এখনও পর্যন্ত কেরলে সর্বাধিক অ্যাক্টিভ রোগীর সংখ্যা। একাধিক রাজ্যে নতুন করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। উত্তর প্রদেশেও করোনা সংক্রমণ বাড়ছে। এক সপ্তাহে ২৬৫ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন উত্তর প্রদেশে। পরিস্থিতি মোকাবিলায় তৎপর যোগী সরকার।
ইতিমধ্যেই রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করে ফেলেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। করোনা মোকাবিলায় রাজ্যে টিম-৯ বলে একটি কমিটি তৈরি করেছিলেন যোগী সরকার। সেই টিম-৯-কে করোনা পরীক্ষা বাড়ানোর কড়া নির্দেশ দিয়েছেন তিনি। সেই সঙ্গে রাজ্যের ৭৫টি জেলায় করোনার জন্য আলাদা করে হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ।
উত্তর প্রদেশের লখনউ, নয়ডা এবং গাজিয়াবাদে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। রাজ্যের ৯০ শতাংশ করোনা সংক্রমণ এই তিন জায়গায় হচ্ছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই করোনা মোকাবিলায় নতুন করে প্রস্তুতি ঝালিয়ে নিতে গোটা রাজ্যের হাসপাতালগুলিতে তৎপর হয়েছে যোগী সরকার। ১১ এবং ১২ এপ্রিল মক ড্রিল করা হবে বলে জানানো হয়েছে।
গরম যত বাড়বে করোনা সংক্রমণের সঙ্গে এনসেফ্যালাইটিস সহ একাধিক ফ্লুয়ের প্রকোপ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। অন্যান্য রাজ্যের তুলনায় উত্তর প্রদেশে করোনা ভাইরাসের সংক্রমণ অপেক্ষাকৃত কম থাকলেও। করোনার সেকেন্ড ওয়েভের সময় করোনার হটস্পটে পরিণত হয়েছিল উত্তর প্রদেশ। অসংখ্য মানুষ করোনা ভাইরাসের আক্রন্ত হয়েছিলেন। সেই সঙ্গে বেড়েছিল মৃত্যুর সংখ্যাও। তবে এখনও করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়েনি। সেদিক থেকে পরিস্থিতি যথেষ্ট আশাজনক বলে মনে করছে যোগী সরকার।
যোগী আদিত্যনাথ বলেছেন, যেহেতু রাজধানী দিল্লি কাছে রয়েছে সেহেতু করোনা ভাইরাসের সংক্রমণ বেশি করে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। কারণ রাজধানী দিল্লি সবসময় সবসময় করোনা ভাইরাসের হটস্পট হয়ে থাকে। সেকারণে আগে থেকে উত্তর প্রদেশের করোনা পরিস্থিতি মোকাবিলার সব ব্যবস্থা করে রাখতে চাইছে যোগী সরকার। সামনেই আবার রয়েছে অষ্টমী এবং রামনবমী। এই দুই উৎসবে মন্দিরে ভিড় বাড়বে। সেকারণে তৎপরতার সঙ্গে করোনা সংক্রমণ মোকাবিলার প্রস্তুতি রাখতে হবে।












Click it and Unblock the Notifications