এগিয়ে আসছে মন্দির উদ্বোধনের দিন, সময়ের আগে কাজ শেষ করার কড়া নির্দেশ যোগী আদিত্যনাথের

অযোধ্যা মন্দির নির্মাণের কাজ এগোচ্ছে যুদ্ধকালীন তৎপরতায়। ২০২৪ সালের জানুয়ারি মাসেই হয়তো উদ্বোধন হয়ে যাবে মন্দিরের। সেকারণে অযোধ্যার মন্দির নির্মাণের কাজ খতিয়ে দেখলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই সঙ্গে অযোধ্যার উন্নয়নের প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি।

 সময়ের আগে কাজ শেষ করার কড়া নির্দেশ যোগী আদিত্যনাথের

অযোধ্যা পরিদর্শন করলেন যোগী আদিত্যনাথ। হাতে আর কয়েকটা মাস মাত্র সময় রয়েছে। তারপরেই খুলে যাবে অযোধ্যার রাম মন্দিরের দরজা। তার আগে শহরের উন্নয়নের কাজ শেষ করতে হবে। আর সময় নেই কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অযোধ্যায় রাম মন্দিরের দরজা খুলে গেলে সেটা আন্তর্জাতিক স্তরে চলে যাবে। সেকারণেই অযোধ্যার মত শতাব্দী প্রাচীণ শহরকে আধুনিক করে তোলার গুরুদায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন যোগী আদিত্যনাথ।

সড়ক নির্মাণ করা হচ্ছে নতুন করে। পুরনো সড়ক গুলি চওড়া করা হচ্ছে যাতে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন হওয়ার পর গাড়ি নিয়ে যানজট তৈরি না হয়। সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে রাস্তার ধারে গাদাগাদি করে থাকা দোকানঘর গুলি। তাদের জন্য নতুন করে জায়গা দেওয়া হয়েছে। সেখানে পার্কিং থেকে শুরু করে নতুন করে দোকান তৈরি করে দেওয়া হয়েছে।

গতকাল রামমন্দিরের নির্মাণকাজের অগ্রগতি খতিয়ে দেখেছেন যোগী আদিত্যনাথ। অযোধ্যা শহরকে আধুনিক করে গড়ে তুলতে দ্রুততার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছে যোগী। ২৪ ঘণ্টা কাজ করা হচ্ছে। তিনটে শিফটে ভাগ করে নিয়ে কাজ করছেন কর্মীরা। শহরকে পরিচ্ছন্ন রাখতেও সবরকম উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২ থেকে তিন মাসের মধ্যেই অযোধ্যা-লখনউ হাইওয়ে নির্মাণের কাজ শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

ব্যবসায়ীদের যেখানে পুনর্বাসন দেওয়া হয়েছে সেই জায়গাটিও পরিদর্শণ করেছেন তিনি। সেই সঙ্গে অযোধ্যায় বিমানবন্দর তৈরির কাজও দ্রুততার সঙ্গে শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি। ২০২৩ সালের মধ্যে অযোধ্যায় বিমানবন্দর তৈরির কাজ শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি। কারণ ২০২৪ সালে অযোধ্যার রাম মন্দিরের দরজা খুলে গেলে এখানে আন্তর্জাতিক মানের হয়ে যাবে অযোধ্যায়। অযোধ্যার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরের পরিকাঠামো নিয়েই তৈরি করা হচ্ছে। সেখানে যাতে আন্তর্জাতিক এবং ডোমেন্টিক বিমান ওঠানামা করতে পারে তার ব্যবস্থা করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+