উত্তর প্রদেশে শান্তি ও সুশাসন স্থাপনের জন্য পুরস্কৃত যোগী আদিত্যনাথ
উত্তর প্রদেশে গুণ্ডারাজ-মাফিয়ারাজের অবসান ঘটিয়েছেন তিনি। সেকারণে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীকে পুরস্কত করা হল। যোগী আদিত্যনাথকে ভারত-রত্ন আম্বেদকর পুরস্কারে সম্মানিত করা হয়েছে। যদিও যোগী নিজে আসেননি পুরস্কার নিতে। তাঁর হয়ে সেই পুরস্কার গ্রহণ করেন বিজেপি বিধায়ক লালজি প্রসাদ।
কর্নাটকের ভোটের প্রচারে ব্যস্ত রয়েছেন যোগী আদিত্যনাথ। সেকারণে পুরস্কার নিতে আসতে পারেননি তিনি। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ যোগী র পুরস্কার তুলে দেন লালজি প্রসাদের কাছে। শুক্রবার মুম্বইয়ের বদ্ধনজি রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই পুরস্কার দেওয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

একটা সময়ে উত্তর প্রদেশ মানেই গুণ্ডা-মাফিয়াদের রাজত্ব ছিল। সাধারণ মানুষ আতঙ্কে বাড়ির বাইরে বেরোতে পারতেন না। তাঁরা ঘরে সিঁধিয়ে থাকতেন আতঙ্কে। সেই সময় এখন আর নেই উত্তর প্রদেশে। যোগী আদিত্যনাথ ক্ষমতায় আসার পর থেকেই বদলে গিয়েছে রাজ্যের অবস্থা।
উত্তরপ্রদেশের সেই অবস্থা থেকে মুক্তি ঘটিয়েছেন য়োগী আদিত্যনাথ। সেই পরিবেশ থেকে রাজ্যবাসীেক নিরাপদ জীবন দেওয়ার জন্য যোগী আদিত্যনাথকে এই বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে। বুদ্ধাঞ্জলি রিসার্চ ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালা। তিনি বলেছেন যোগী আদিত্যনাথ আমার বন্ধু। এবং তিনি উত্তর প্রদেশের গুণ্ডারাজ এবং মাফিয়া রাজ দমন করে রাজ্যে শান্তি ফিরিয়ে এনেছেন।

কর্নাটকের নির্বাচনী প্রচারেও বিজেপি যোগী আদিত্যনাথকে ব্যবহার করেছে বিজেপি। উত্তর প্রদেশের উদাহরণ তুলে ধরে বার্তা দেওয়া হয়েছে কর্নাটকবাসীকে। উত্তর প্রদেশকে কীভাবে শান্তির রাজ্যে পরিণত করেছে যৌগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপি সরকার তার উদাহরণ বারবার তুলে ধরা হয়েছে।












Click it and Unblock the Notifications